ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

তাপদাহ থেকে মুক্তি পেতে ববিতে ইসতিসকার নামাজ আদায়



প্রচণ্ড তাপদাহ থেকে মুক্তি পেতে বৃষ্টি কামনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ইসতিসকার নামাজ আদায় করা হয়।সাধারণ শিক্ষার্থীরা বৃহস্পতিবার (২ মে) বেলা ১১টায় মুক্তমঞ্চের সামনে সালাতুল ইসতিসকার বা বৃষ্টির জন্য দুই রাকাত সুন্নত নামাজ আদায় করেন।এসময় আল্লাহর নিকট ফিলিস্তিনের মুসলমানদের ওপর চালানো নির্যাতন থেকে মুক্তি কামনা করেন তারা।


এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত হয়ে নামাজ আদায় করার মধ্য দিয়ে আল্লাহর নিকট পানাহ চান তারা। সালাত পরিচালনা করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. গোলাম মোস্তফা।


শিক্ষার্থীরা জানান, প্রচণ্ড তাপদাহ ও অনাবৃষ্টির কারণে ক্যাম্পাসে টিকে থাকা মুশকিল হয়ে যাচ্ছে। সকাল থেকে সন্ধ্যা অবধি এই তীব্র রোদে চারপাশ গরম হয়ে থাকে। এই নামাজের উছিলায় মহান আল্লাহ যেন পাপ ক্ষমা করে বৃষ্টি বর্ষণ করে মুসলিমদের উপর শান্তি বর্ষিত হয়।


কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মো.গোলাম মোস্তফা জানান, দুনিয়াতে যখন অন্যায় কাজ বেড়ে যায়,তখনি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হতে থাকে। এই সালাতের মূল উদ্দেশ্য তওবা ইস্তেগফার করা।নামাজের মাধ্যমে আল্লাহর কাছে দেশের প্রতিকূল আবহাওয়া থেকে মুক্ত থাকার জন্য পানাহ চাওয়া হয়। আল্লাহ তায়ালা বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন নামাজের হুকুম করেছেন। দেশ বা সমাজ যখন কোনো খরতাপে পড়ে যায় বা এমন প্রাকৃতিক দুর্যোগে পতিত হয় তখন আমরা সালাতুল ইসতিসকার নামাজ আদায় করি।

Tag
আরও খবর