ইরানে নতুন হামলার প্রস্তুতি, ইসরায়েলের বিমানঘাঁটির ভেতরে কী চলছে? ৫ ডিসেম্বর বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী বরমী তে চেয়ারম্যান পদপ্রার্থী রনি আকন্দের মাদক বিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মিরসরাইয়ে ১৯১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সমন্বয় সভা ও সংসদ সদস্য নুরুল আমিনকে সংবর্ধনা চৌমুহনীতে ৭০০ কোটি টাকায় বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা জোড্ডা পশ্চিম ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দুই সদস্যের তদন্ত কমিটি গঠন জন্মনিবন্ধন, ওয়ারিশ ও নাগরিক সনদে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ; ১ শতাংশ তহবিলের আয়-ব্যয়ের হিসাব তদন্তের দাবি মধুপুরে একসঙ্গে তিন ছেলের জন্ম, পরিবারে আনন্দের বন্যা মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান কুলিয়ারচরে বিউটি পার্লার থেকে যুবকের মরদেহ উদ্ধার মিরসরাইয়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে আলোকিত মিরসরাই মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বিছানার নিচে পাইপগান,অস্ত্রসহ গ্রেপ্তার যুবক আরামনগর সমাজকল্যাণ সংঘের মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত শেরপুরে নারী মিনি ম্যারাথন অনুষ্ঠিত, অংশ নিলেন প্রায় ৫০০ নারী বারইয়ারহাটে যাত্রা শুরু করল দুবাই আবায়া মল, উদ্বোধনে এক সপ্তাহ ১০ শতাংশ ছাড় শান্তিগঞ্জ নির্বাচন অফিসে টাকা ছাড়া মিলেনা সেবা, হয়রানি ও টাকা লেনদেনের অভিযোগ মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা শ্রীমঙ্গলে নবীনদলের কেন্দ্রীয় কমিটিতে ইসমাইল ও রুমেল নির্বাচিত হওয়ায় আনন্দ মিছিল নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের নতুন সাংগঠনিক সম্পাদক রাসেল, প্রচার সম্পাদক রবিউল পীরগাছায় চৌধুরাণী তা'লিমুল কুরআন একাডেমির অভিভাবক সমাবেশ

কনসার্টে নাচছেন রবীন্দ্রনাথ! ভাইরাল মিমটি কার?

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 01-05-2024 02:52:25 am

সামাজিকমাধ্যমে ট্রে‍ন্ডিংয়ে রয়েছে একটি মিম ভিডিও। যেখানে দেখা যায়, একটি কনসার্টে ব্যাকস্টেজ থেকে দর্শকদের দিকে হেঁটে আসছেন পারফরমার।


কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় পারফরমারের স্থলে অন্য চরিত্র বা ব্যক্তিকে প্রতিস্থাপন করে এই মিমগুলো তৈরি হচ্ছে।


রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে রাজনীতি ও বিনোদন জগতের অনেক তারকাকে দিয়ে মিমগুলো ছড়িয়ে পড়তে দেখা যাচ্ছে। জানেন কি এই মিমের মূল ভিডিওটি কার?


ভিডিওটি জনপ্রিয় মার্কিন র‍্যাপার লিল ইয়াটির। ২০২১ সালে ‘লিরিক্যাল লেমোনেড সামার স্ম্যাশ’ কনসার্টে তার স্টেজে এন্ট্রির ভিডিও ক্লিপটি তখন ইন্টারনেটে ভাইরাল হয়। সেই ভিডিও ক্লিপটি ব্যবহার করেই এআই দিয়ে মিম তৈরি করছেন সামাজিকমাধ্যম ব্যবহারকারীরা। যা দ্রুতই ট্রেন্ডে পরিণত হয়েছে এটি।


১৩ এপ্রিল ‘দ্য এআইগ্রিড টিউটোরিয়ালস’ নামের একটি ইউটিউব চ্যানেলে ভিডিওটি কীভাবে তৈরি হয়েছে, সে সম্পর্কে ধারণা দেয়। চ্যানেলটির একটি ভিডিওতে জানানো হয়, ভিগল এআইয়ের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ডিস্কর্ড সার্ভারে গিয়ে কিছু নির্দেশনা এবং ব্যক্তি বা চরিত্রের স্থিরচিত্র দিলেই কাঙ্ক্ষিত ভিডিও বানিয়ে দেবে এআই।


প্রসঙ্গত, লিল ইয়াটির আসল নাম মাইলস পার্কস ম্যাককালাম। তার জন্ম ১৯৯৭ সালের ২৩ আগস্ট, যুক্তরাষ্ট্রে। ২০১৫ সালে ‘ওয়ান নাইট’ গানের মাধ্যমে তিনি জনপ্রিয়তা অর্জন করেন।


এখন পর্যন্ত ইয়াটির পাঁচটি স্টুডিও অ্যালবাম প্রকাশ পেয়েছে। ২০১৭ সালে তিনি প্রকাশ করেন প্রথম অ্যালবাম ‘টিনএজ ইমোশন’। ২০১৮ সালে প্রকাশিত হয় তার দ্বিতীয় এবং তৃতীয় স্টুডিও অ্যালবাম ‘লিল বোট ২’ এবং ‘নুথিন ২ প্রোভ’।


তারপর ২০২০ সালে ইয়াটি চতুর্থ অ্যালবাম ‘লিল বোট’ প্রকাশ করেন। ২০২৩ সালে মুক্তি পায় ইয়াটির পঞ্চম অ্যালবাম ‘লেটস স্টার্ট হিয়ার’।

আরও খবর
6b05364914e05-241126010129.webp
অভিনেতা সোহেল খান আর নেই

৩ দিন ২১ ঘন্টা ৩৭ মিনিট আগে


6b028f37a7401-221126124407.webp
মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ

৫ দিন ২১ ঘন্টা ৫৫ মিনিট আগে




6aefc1c2dec96-081126062642.webp
বাংলাদেশের প্রথম এআই সিনেমায় সিনথিয়া!

২০ দিন ৪ ঘন্টা ১২ মিনিট আগে



6aec23aa11aef-051126123522.webp
পরীমনি জামিন নিতে আদালতে

২২ দিন ২২ ঘন্টা ৩ মিনিট আগে


6ae6d2480b53c-011126114648.webp
হ্যালোইন লুকে নজর কাড়লেন অপু বিশ্বাস

২৬ দিন ২২ ঘন্টা ৫২ মিনিট আগে