পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

রোমাঞ্চ ছড়িয়ে পাকিস্তানকে ১ রানে হারাল জিম্বাবুয়ে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 27-10-2022 03:09:59 pm

সংগৃহীত ছবি


◾ স্পোর্টস ডেস্ক


লো স্কোরিং ম্যাচ। তাতেই মিশে থাকল রাজ্যের উত্তেজনা। পার্থে শেষ হাসি জিম্বাবুয়ের। বিশ্বকাপের সুপার টুয়েলভ ম্যাচে পাকিস্তানকে ১ রানে হারিয়ে ইতিহাস গড়েছে আরভিন শিবির।


টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে জিম্বাবুয়ের এটি প্রথম জয়। আগে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৩০ রান করে জিম্বাবুয়ে। জবাবে পাকিস্তান ৮ উইকেটে তুলতে পারে ১২৯ রান।



সুপার টুয়েলভ পর্বে ভারতের পর জিম্বাবুয়ের কাছে হারা পাকিস্তানের জন্য সেমির রাস্তা আরও কঠিন হলো। চমক দেখানো জিম্বাবুয়ের চোখে অনেক দূরে যাওয়ার স্বপ্ন। সহজ টার্গেটে ব্যাট করতে নামা পাকিস্তানের দুর্দশা ছিল শুরুতে।


চতুর্থ ওভারে বাবর আজমকে বার্লের ক্যাচ বানান ব্রাড ইভান্স। ৯ বলে মাত্র ৪ রান করেন পাক অধিনায়ক। টিকতে পারেননি নির্ভরযোগ্য মোহাম্মদ রিজওয়ানও। ১৬ বলে ১৪ রান করে পাক ওপেনার বোল্ড হন মুজারাবানির বলে।


জংউইর বলে পাকিস্তানের তৃতীয় উইকেটের পতন। ১০ বলে ৫ রান করে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ইফতিখার আহমেদ। ৭.৪ ওভারে পাকিস্তানের রান তখন মাত্র ৩৬।


দলের এমন বিপদে হাল ধরার চেষ্টা করেন শান মাসুদ ও শাদাব খান। সফলও দুজন অনেকটা। তবে দলীয় ৮৮ রানে সিকান্দার রাজার জোড়া আঘাতে আবার চাপে পড়ে পাকিস্তান।



১৩.৪ ওভারে শাদাব খানকে উইলিয়ামসের ক্যাচ বানান সিকান্দার। ১৪ বলে ১৭ রান করে ফেরেন শাদাব। পরের বলেই এলবিডব্লিউ হায়দার আলী। রিভিউ নিয়েও কাজ হয়নি। পান গোল্ডেন ডাকের স্বাদ। ৮৮ রানে পাকিস্তান হারায় ৫ উইকেট।


এরপর নেওয়াজের ব্যাটেই জয়ের স্বপ্ন দেখছিল পাকিস্তান। যদিও শেষটা হয়েছে বিষাদে। শেষ ওভারে পাকিস্তানের দরকার ছিল ৬ বলে ১১ রান। ইভান্সের প্রথম দুই বলে আসে সাত রান। তৃতীয় বলে এক রান। চতুর্থ বল ডট। পঞ্চম বলে বিদায় নেন নেওয়াজ। ১৮ বলে ২২ রান করে ফেরেন তিনি। শেষ বলে দরকার ছিল তিন রান। এক রান নেয়ার পর রান আউট শাহিন শাহ। ১ রানের রুদ্ধশ্বাস জয়ের আনন্দে মাতে গোটা জিম্বাবুয়ে শিবির।


বল হাতে দারুণ করেছেন জিম্বাবুয়ে শিবির। সিকান্দার রাজা তিনটি, ব্রাড ইভান্স দুটি, মুজারাবানি ও জংউই নেন এক উইকেট।


এর আগে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভালো ছিল জিম্বাবুয়ের। তবে দলীয় ৪২ রানে উদ্বোধনী জুটি ভেঙে পাকিস্তানকে ব্রেক থ্রু এনে দেন হ্যারিস রাউফ। ১৯ বলে ১৯ রান করে ফেরেন জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিন।


এরপর থেকেই তেমন মাথা চাড়া দিয়ে উঠতে পারেনি জিম্বাবুয়েন শিবির। ধারাবাহিক বিরতিতে পড়তে থাকে উইকেট। ২৮ বলে তিন চারে সর্বোচ্চ ৩১ রান করেন শন উইলিয়ামস। ওপেনার ওয়েসলি মাধেভেরে ১৩ বলে তিন চারে ১৭ রান করেন।

ওয়ান ডাউনে নামা মিল্টন শুম্বা (৮) ও সিকান্দার রাজা (৯) ঝলসে উঠতে পারেননি। চাকাভাতো গোল্ডেন ডাকের শিকার।


শেষের দিকে ১৫ বলে এক ছক্কায় ১৯ রান করেন ব্রাড ইভান্স। ১৫ বলে ১০ রানে অপরাজিত থাকেন রায়ান বার্ল। বল হাতে পাকিস্তানের হয়ে দারুণ করেন মোহাম্মদ ওয়াসিম। ৪ ওভারে ২৪ রানে তিনি তুলে নেন চার উইকেট। সমান ওভারে ২৩ রানে তিন উইকেট পান শাদাব খান। ৪ ওভারে এক মেডেনে মাত্র ১২ রানে এক উইকেট পান হারিস রউফ।

আরও খবর

6aac9a08a0011-180926075520.webp
বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট

১ ঘন্টা ১৭ মিনিট আগে







6aaa6a1de11bd-160926040621.webp
নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব

১ দিন ১৭ ঘন্টা ৬ মিনিট আগে