শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১ ঝিকরগাছায় পুকুরে বিষ, ভেসে উঠল হাজারো মাছ চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব মাগুরার শ্রীপুরে লেদ ও ওয়েল্ডিং কারখানায় চু রি, নগদ অর্থ ও মালামাল লুট টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের

বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ডের জন্য আবেদন আহ্বান

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 09-08-2022 02:35:08 pm

ফাইল ছবি


শিক্ষা ডেস্ক : 


দেশের সরকারি-বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের কাছ থেকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার’ নির্বাচন ও অ্যাওয়ার্ড প্রদানের জন্য আবেদন আহ্বান করেছে শিক্ষা মন্ত্রণালয়।


বঙ্গবন্ধুর শিক্ষা ও গবেষণা ভাবনায় পরবর্তী প্রজন্মকে উজ্জীবিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। 


মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ওয়েবসাইটে প্রকাশিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, এ অ্যাওয়ার্ডের প্রাইজমানি হিসেবে রয়েছে ৩ লাখ টাকা। সঙ্গে সার্টিফিকেট, ক্রেস্টও দেওয়া হবে নির্বাচিত শিক্ষার্থীদের।


সামাজিক বিজ্ঞান, কলা ও মানবিক, ব্যবসায় শিক্ষা, আইন, ভৌত বিজ্ঞান, গাণিতিক বিজ্ঞান, জীববিজ্ঞান, কৃষি বিজ্ঞান, সমুদ্র বিজ্ঞান/পরিবেশ বিজ্ঞান/পরমাণু বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি/এমার্জিং টেকনোলজি, শিক্ষা ও উন্নয়ন, চিকিৎসা বিজ্ঞান, চারু ও কারু এবং ধর্মীয় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা এ অ্যাওয়ার্ডের জন্য আবেদন করতে পারবেন।


সামাজিক বিজ্ঞান, কলা ও মানবিক, ব্যবসায় শিক্ষা, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, চিকিৎসা বিজ্ঞান এবং কৃষি বিজ্ঞান অধিক্ষেত্রে দুই জন এবং অবশিষ্ট অধিক্ষেত্রগুলোতে একজন করে মোট ২২ জন চূড়ান্তভাবে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার’ হিসেবে নির্বাচন এবং অ্যাওয়ার্ড প্রদান করা হবে। 



আবেদনের নিয়ম ও শর্তাবলি


১. ‘বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার নির্বাচন ও অ্যাওয়ার্ড প্রদান নির্দেশিকায়’ বর্ণিত শর্ত, যোগ্যতা এবং অন্যান্য বিষয়াদি অনুসরণ করে শিক্ষার্থীদের আবেদন করতে হবে। এ নির্দেশিকা এবং আবেদনপত্রের ফরম ট্রাস্টের ওয়েবসাইটে (www.pmeat.gov.bd) পাওয়া যাবে।


২. বৃত্তির জন্য অবশ্যই এসএসসি ও এইচএসসিতে জিপিএ ৫.০০ (স্কেল ৫.০০ এর ক্ষেত্রে) এবং স্নাতকে জিপিএ/সিজিপিএ ৩.৭০ (স্কেল ৪.০০ এর ক্ষেত্রে) থাকতে হবে।


৩. সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় কলেজে স্নাতকোত্তর শ্রেণিতে ভর্তির নিশ্চয়তা পেয়েছেন বা ভর্তিকৃত এমন শিক্ষার্থীরা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে আবেদন করবেন। আবেদনপত্রের সঙ্গে সব শিক্ষাগত যোগ্যতার সনদ, নম্বরপত্র ও এক্সট্রা কারিকুলাম অ্যাকটিভিটিজের সনদের সত্যায়িত অনুলিপি সংযোজন করতে হবে।

৪. পূরণ করা আবেদন ফরম আগামী ৩১ আগস্টের মধ্যে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বরাবর রেজিস্টার্ড ডাকযোগে বা সরাসরি পৌঁছাতে হবে। নির্ধারিত তারিখ ও সময়ের পর প্রাপ্ত কোনও আবেদনপত্র বিবেচনা করা হবে না। 


৫. কর্তৃপক্ষ যেকোনও সময় এ বিজ্ঞপ্তি বাতিল/পরিবর্তন এবং যেকোনও আবেদন বিবেচনা/বাতিলের ক্ষমতা সংরক্ষণ করে।

আরও খবর




6a79616e705ce-100826112814.webp
এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

১৮ দিন ১৮ ঘন্টা ১ মিনিট আগে