আদমদীঘিতে ১২কেজি গাঁজা ও মোটরসাইকেল ফেলে পালাল মাদক কারবাকি ‎মোংলা ইপিজেডে শ্রমিকের হাত বিচ্ছিন্ন: নিরাপত্তা ত্রুটি ও কর্তৃপক্ষের অবহেলায় ক্ষোভ ‎ ৪৭তম জাতীয় পর্যায়ে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের সাফল্য নোয়াখালীতে নবাগত পুলিশ সুপারের হুঁশিয়ারি রায়পুরে শিক্ষা উপকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি চৌদ্দগ্রাম কালেরকন্ঠ সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার, থানায় অভিযোগ নাগেশ্বরীতে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সচেতনতামূলক কাউন্সিলিং অনুষ্ঠিত ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরার রাজকীয় মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন মামী বিয়ে করলেন ভাগনেকে, প্রবাস থেকে মামা দেশে ফিরে আত্মহত্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড জাল-নৌকা নিয়ে ঘাটে জেলেদের ভিড়, চলছে প্রকৃত জেলে শনাক্তের কার্যক্রম খাদ্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তি আক্কেলপুরে গলায় দড়ি দিয়ে বৃদ্ধের আত্মহত্যা শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্বাগত মিছিল লালপুরে আবারও গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার লালপুরে ১৬ বছরের কিশোরকে বলাৎকারের অভিযোগে গ্রেফতার ৬০ বছর বয়সী ব্যক্তি। লালপুরে পদ্মার চরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ দেওয়ানগঞ্জের সানারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত রাজবাড়ীতে ধার করা টাকার বিরোধে যুবককে হত্যা, ৩ আসামি গ্রেফতার বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

চিলমারীতে ট্রলির নিচে পড়ে ট্রলির ড্রাইভারের মৃত্যু

চিলমারীঃ ট্রলির নিচে পড়ে ট্রলির ড্রাইভারের মৃত্যু
হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে ট্রলির নিচে পড়ে ট্রলির ড্রাইভারের মৃত্যু হয়েছে। আজ দুপুরে উপজেলার রাজার ভিটা এলাকায়, নজরুল ইসলাম (৪০) নামে একজন ট্রলির ড্রাইভার ট্রলির নিচে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। জানা যায়, নজরুল ইসলাম নামে সেই ড্রাইভার দীর্ঘদিন ধরে, রাজারভিটার মিঠু মিয়ার ছয় চাকার ট্রলিতে চালক হিসেবে কাজ করে আসছিলেন। আজ বেলা ১২:৩০ মিনিটে রাজার ভিটা জোলার মোড়ের পাশে, বাঁধের রাস্তায় মাটির ট্রিপ নামিয়ে দিয়ে গাড়ি ঘোরাতে গিয়ে হঠাৎ ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। ঘটনার সাথে সাথেই তাকে দ্রুত চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা দেন। নিহত ড্রাইভার উপজেলার বালাবাড়ি ফকিরের কুটি গ্রামের মরহুম ভোলা মাহমুদের ছেলে ছিলেন। এলাকাবাসী সুত্রে আরও জানা যায় মিঠু মিয়ার ঐ ট্রলিতে ৫/৬ দিন আগে ওই ট্রলির শ্রমিক মোঃ এরশাদুল হক ও দুর্ঘটনায় প্রাণ হারায়। ঘটনার শোক কাটতে না কাটতেই আজ আবারও দুর্ঘটনা ঘটে গেল। এই ঘটনায় এলাকাবাসীর মাঝে শোক এবং ব্যাপক গুঞ্জনের সৃষ্টি হয়েছে। এই গাড়ি কে নিয়ে।
আরও খবর