নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

চিলমারীতে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মার্কা বরাদ্দ

চিলমারীঃ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মার্কা বরাদ্দ

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ নির্বাচন কমিশন কর্তৃক তফশিল ঘোষিত অনুযায়ী প্রথম ধাপে কুড়িগ্রামের চিলমারী উপজেলা পরিষদ নির্বাচন আগামী ৮ই মে ২০২৪ অনুষ্ঠিত হবে। উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীরা মনোনয়ন পত্র দাখিলের পর আজ (২৩ এপ্রিল) মঙ্গলবার রিটার্নিং অফিসারে কার্যালয় কুড়িগ্রামে প্রতিক বরাদ্দ দেন জেলা নির্বাচন অফিসার মোঃ আলমগীর। চেয়ারম্যান পদে ৫জন, ভাইস চেয়ারম্যান পদে ২জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করবেন উপজেলা পরিষদ নির্বাচনে। প্রতিক বরাদ্দের মুহুর্তে প্রার্থী ও কমী-সমর্থকদের উৎসব মুখর পরিবেশ ছিল চোখে পড়ার মত। উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫জন প্রতিদ্বন্দী করবেন। চেয়ারম্যান পদে মার্কা পেলেন যারা- অধ্যাপক মোঃ রুকুনুজ্জামান (শাহীন) বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান- আনারস মার্কা, মোঃ রেজাউল করিম (লিচু)  উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ সদস্য- কাপ-পিরিচ মার্কা, মোঃ নুরুজ্জামান আজাদ (জামান) বর্তমান উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান ও সাবেক ছাত্রনেতা- টেলিফোন মার্কা, মোঃ জোবাইদুল ইসলাম (বাদল) বিশিষ্ট ব্যবসায়ী- ঘোড়া মার্কা, মোঃ আমিনুল ইসলাম (মুয়াজ্জিন) থানাপাড়া রেলগেট জামে মসজিদের মুয়াজ্জিন- মটর সাইকেল মার্কা পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে ২জন প্রতিদ্বন্দী করবেন । ভাইস চেয়ারম্যান পদে মার্কা পেলেন যারা- মোঃ জাহিদ আনোয়ার (পলাশ) সাবেক সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, চিলমারী উপজেলা শাখা- টিউবওয়েল মার্কা, মোঃ আবু হোসাইন সিদ্দিক রানা (জোদ্দার) উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক- তালা মার্কা পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জন প্রতিদ্বন্দী করবেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মার্কা পেলেন যারা- মোছাঃ আছমা বেগম, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান- হাঁস মার্কা, মোছাঃ মর্জিনা বেগম (জেলী) সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা নেত্রী- ফুটবল মার্কা, মোছাঃ আন্জুমান আরা বেগম- কলস মার্কা, মোছাঃ মাহরুবা বেগম- প্রজাপতি মার্কা পেয়েছেন। এদিকে মার্কা পাওয়ার পরে, প্রার্থীরা তাদের নির্বাচনি এলাকা ঘুরে ঘুরে বেড়াচ্ছেন ও ভোটারের নিকট ভোট ও দোয়া চাচ্ছেন।

আরও খবর