ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার

মুস্তাফিজ চলে যাওয়া চেন্নাইর জন্য ক্ষতির বিষয় বললেন হাসি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 23-04-2024 12:09:45 pm

আগামী জুনে টি-টোয়েন্টি বিশ^কাপ ও জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মাঝপথে দেশে ফিরবেন বাংলাদেশের বাঁ-হাতি পেসার চেন্নাই সুপার কিংসের মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ দেশে ফিরে যাওয়াটা চেন্নাইর জন্য কস্টের বলে মন্তব্য করেছেন দলটির ব্যাটিং কোচ অস্ট্রেলিয়ার মাইক হাসি।

চলতি আইপিএলের দারুন ছন্দে আছেন মুস্তাফিজ। চেন্নাইয়ের প্রথম ম্যাচে ২৯ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন তিনি। এরপর চেন্নাইয়ের হয়ে ৫ ম্যাচ খেলে, সবগুলোতেই উইকেট শিকার করেছেন ফিজ। এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে ২৪ ওভার বল করে ২২৬ রানে ১১ উইকেট শিকার করেছেন এই বাঁ-হাতি পেসার। বোলিংয়ে তার গড় ২০ দশমিক ৫৪ ও ইকোনোমি ৯ দশমিক ৪১।

জাতীয় দলের আন্তর্জাতিক সূচি থাকায় চেন্নাইয়ের হয়ে আর মাত্র তিন ম্যাচ খেলার সুযোগ পাবেন মুস্তাফিজ। কারন পহেলা মে পর্যন্ত মুস্তাফিজকে অনাপত্তিপত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। তবে মুস্তাফিজ দল ছাড়লে চেন্নাই কষ্ট পাবে বলে জানিয়েছেন হাসি।

মুস্তাফিজের স্লোয়ার ডেলিভারির প্রশংসা করে ভারতীয় সংবাদমাধ্যমকে হাসি বলেন, ‘সে (মুস্তাফিজ) দুর্দান্ত স্লোয়ার ডেলিভারি করতে পারে। তার সেই ডেলিভারি খেলা ব্যাটারদের জন্য খুব কঠিন। বিশেষ করে চেন্নাইর মাঠে। সে যখন বাংলাদেশে ফিরে যাবে তখন আমরা খুব কষ্ট পাবো। কিন্তু তার দেশ তাকে ডাকা হয়েছে। যতোদিন সম্ভব আমরা তাকে রাখতে চেয়েছিলাম। এখন পর্যন্ত তার পারফরমেন্সে আমরা খুশি।’

আরও খবর


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

৩৮ দিন ২১ ঘন্টা ১০ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

৪২ দিন ৪ ঘন্টা ১৬ মিনিট আগে