ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে শাকসবজি চাষের বিষয়ে ওরিয়েন্টেশন ও বিভিন্ন প্রকার শাকসবজির বীজ বিতরণ বাগরা মদিনাতুল উলূম ইসলামিয়া মাদ্রাসার ১৮তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত অনুসন্ধানী সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গল প্রেসক্লাবের জরুরি সভা, বিবৃতি ও কর্মসূচির ডাক সুন্দরবন, বঙ্গোপসাগর ও মোংলা বন্দর ঘিরে অর্থনীতির নতুন দিগন্তঃবাস্তবায়নে কতদূর বাংলাদেশ? বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক

কাতারের আমিরের বাংলাদেশ সফর ও প্রত্যাশা।

Md Nazmul Hasan ( Contributor )

প্রকাশের সময়: 19-04-2024 07:05:59 pm

শেখ তামিম বিন হামাদ আল থানি (বামে) ও মোঃ নাজমুল হাসান (ডানে)

প্রথমবারের মতো আগামী ২২ এপ্রিল সোমবার বাংলাদেশ সফরে ঢাকা আসছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। তার এই সফরটি হবে দুই দিনের।


ইতোমধ্যে বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানতে পেরেছি যে ঢাকা সফরকালে কাতারের আমিরের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুষ্ঠানিক বৈঠকের পর দুই দেশের মধ্যে জ্বালানি, জনশক্তি রপ্তানি, ব্যবসা ও বাণিজ্য বৃদ্ধি ও নিরাপত্তা সহযোগিতার বিষয়ে প্রায় ১০টি চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে।


জ্বালানি: কাতারে মধ্যপ্রাচ্যের ৬ষ্ঠ এবং বিশ্বের ১৪তম বৃহত্তম জ্বালানি তেলের মজুদ রয়েছে। বর্তমানে বাংলাদেশ দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় কাতার থেকে ১.৮-২.৫ মিলিয়ন টন এলএনজি আমদানি করছে। সম্প্রতি, বাংলাদেশ ২০২৬ সালে কাতার থেকে অতিরিক্ত ৩ মিলিয়ন টন এলএনজি আমদানির জন্য চুক্তি স্বাক্ষর করেছে। তাই শেখ তামিম বিন হামাদ আল থানির এই সফরে বাংলাদেশের উচিত হবে আরো বেশি সম্ভব দীর্ঘমেয়াদী জ্বালানি তেল আমদানি বিষয়ক এমওইউ ও চুক্তি করে রাখা। যা নিঃসন্দেহে আমাদের দেশের জন্য লাভজনক ফলাফল বয়ে নিয়ে আসবে।


জনশক্তি: কাতারে বাংলাদেশের প্রবাসী শ্রমিকদের একটি বিপুল অংশ কাজ করে। মধ্যপ্রাচ্যের দেশটিতে বসবাস করছেন প্রায় চার লাখ বাংলাদেশী। বিবিসি বাংলার এক প্রতিবেদনা উঠে এসেছে বাংলাদেশ থেকে ২০২০ সালে ৩ হাজার ৫০৩ জন কাতার গিয়েছেন। এছাড়া আগের বছর দেশটিতে যাওয়া বাংলাদেশি কর্মীদের সংখ্যা ছিল ৫০ হাজার ২৯২ জন। এই পরিসংখ্যান থেকেই বুঝতে পারা যায় বাংলাদেশের রেমিটেন্স প্রাপ্তির উল্লেখযোগ্য একটি অংশ আসে মধ্যপ্রাচ্যের এই তেল সমৃদ্ধ দেশটি থেকে। আমিরের সফরের খবরে প্রাবসীদের মধ্যেও নিঃসন্দেহে এক ধরনের স্বস্তি কাজ করছে। আমি মনে করি আমিরের এই সফরের মাধ্যমে দেশটিতে নতুন করে বাংলাদেশী শ্রমবাজারের সম্ভাবনা আরও বাড়বে। পাশাপাশি বর্তমানে কাতার প্রবাসীদের যেসব চাহিদা রয়েছে, দৈনন্দিন সমস্যা রয়েছে সেগুলো নিয়ে আলোচনা হোক ও এই বিষয়ে ফলপ্রসূ অগ্রগতি সাধিত হোক।


নিরাপত্তা সহযোগিতা: বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে জানতে পেরেছি যে গত বছরের মার্চে কাতারের সঙ্গে বাংলাদেশ প্রতিরক্ষা সহযোগিতার একটি সমঝোতা স্মারক সই করেছে। এটি এখনো বাস্তবায়িত হয়নি। দেশটির আমিরের ঢাকা সফরে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর বিষয়টি আলোচনায় আসতে পারে। ওই সমঝোতা স্মারকের আলোকে বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের কাতারে কাজ করার কথা রয়েছে। এই মুহূর্তে কাতারের নৌবাহিনীর সঙ্গে বাংলাদেশ কোস্টগার্ডের একটি সমঝোতা স্মারক রয়েছে। এর আওতায় কোস্টগার্ডের লোকজন কাতারে কাজ করছেন। সুতরাং নিরাপত্তা সহযোগিতায় কাতারের সহায়তা বাংলাদেশের জন্য খুবই তাৎপর্যপূর্ণ। বাংলাদেশ সরকারের উচিত হবে এই বিষয়ে যতটুকু সম্ভব তাদের থেকে নিরাপত্তা সহযোগিতা বিষয়ক চুক্তি ও এমওইউ করে নেয়া। 


ইতোমধ্যেই কাতার বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলের মধ্যকার বিরোধপূর্ণ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে খুবই চৌকস মধ্যস্থতাকারী হিসেবে আবির্ভূত হয়েছে। তাই বাংলাদেশের উচিত হবে রোহিঙ্গা প্রত্যাবর্তন নিয়ে কাতারের সহযোগিতা চাওয়া। 


এছাড়াও ধর্মীয় বিষয়ে সহযোগিতা, বন্দর ব্যবস্থাপনায় কাতারের প্রতিষ্ঠান মাওয়ানির যুক্ত হওয়া, গবেষণা, উচ্চশিক্ষা সহযোগিতা ও কূটনীতিকদের প্রশিক্ষণ এইসব অতীব গুরুত্বপূর্ণ বিষয়ে কাতারের সাথে চুক্তি ও এমওইউ স্বাক্ষর বাংলাদেশের জন্য অত্যন্ত উপকারী হবে।


তাছাড়া কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির বাংলাদেশ সফর উপলক্ষে তাঁর নামে রাজধানীর একটি সড়ক ও পার্কের নামকরণ করা হচ্ছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন মিরপুরের কালশী এলাকার বালুর মাঠে নির্মিতব্য পার্ক ও মিরপুর ইসিবি চত্বর থেকে কালসী উড়াল সেতু পর্যন্ত সড়কটি আমিরের নামে নামকরণ করা হবে। কাতার বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধুরাষ্ট্র।বাংলাদেশের স্বাধীনতার পর থেকে দুই দেশের মধ্যে চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। দুই দেশের মধ্যে বন্ধুত্বের এই সম্পর্ক এবং আমিরের এই সফরকে স্মরণীয় করে রাখতে তাঁর নামে এই পার্ক ও রাস্তার নামকরণ করা ইতিবাচক হিসাবেই দেখি। 


তাই কাতারের আমিরের এই সফরটিতে বাংলাদেশ সরকারের প্রতি আমার প্রত্যাশা থাকবে বাংলাদেশের কল্যাণের স্বার্থে যত বেশি সম্ভব বিভিন্ন সেক্টরে চুক্তি ও এমওইউ সই করে নেয়া। যা আমাদের জন্য দীর্ঘমেয়াদী সুফল বয়ে নিয়ে আসবে।


মোঃ নাজমুল হাসান: শিক্ষার্থী, আইন বিভাগ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।


Email: pressnazmulbd@gmail.com

আরও খবর
6ae9b7d8e4dab-031126043048.webp
মানুষের জন্য মানুষ

৬ ঘন্টা ১১ মিনিট আগে







6ad459daeeeb3-181026113210.webp
সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায়

১৬ দিন ১১ ঘন্টা ৪৬ মিনিট আগে


6ad3adc1cb7fd-171026111753.webp
দুর্গোৎসব: পূজার আড়ালে যে মানবতার পাঠ

১৭ দিন ৭ ঘন্টা ১৩ মিনিট আগে