শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন

আইনশৃংখলা বাহিনীর সোর্স পরিচয়ে মাদক ব্যবসায়ীর নানা অপকর্ম

মাদক সেবন থেকে মাদক কারবারে জড়িয়ে যান রাজশাহী নগরীর নওদাপাড়া এলাকার বাসিন্দা মো. সুমন।


আইনশৃংখলা বাহিনীর হাতে গ্রেপ্তার এড়াতে শেষে বনে যান সোর্স। কথিত এই সোর্সের হাতেই এখন জিম্মি নগরীর বিভিন্ন এলাকার লোকজন। এর বড় অংশ মাদক কারবারী। বাদ যাচ্ছেননা সাধারণ জনগণ।


অনুসন্ধান বলছে, সুমনের গ্রামের বাড়ি সিরাজগঞ্জে। মাদক কারবারে যুক্ত হয়ে থিতু হয়েছেন রাজশাহী নগরীতে। দীর্ঘদিন ধরে থানা পুলিশ, গোয়েন্দা পুলিশ এবং র‌্যাবের সোর্স হিসেবে কাজ করছেন তিনি।


বর্তমানে সুমন নগর পুলিশের বোয়ালিয়া জোনের সহকারী কমিশনার (এসি) মীর মহসিন মাসুদ রানার সোর্স হিসেবে কাজ করছেন। অভিযোগ রয়েছে, কখনো কখনো নিজেকে এসির দেহরক্ষি পরিচয়ও দেন সুমন। এসি মীর মহসিন মাসুদ রানার নাম ভাঙিয়ে চাঁদাবাজিসহ পুরো নগরী দাপিয়ে বেড়াচ্ছেন সুমন। 


অনুসন্ধানে জানা গেছে, এসির নাম ভাঙিয়ে চিহ্নিত মাদক ও জুয়ার কারবারীদের কাছ থেকে চাঁদা তুলছেন সুমন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালেই ফিটিং মামলায় চালান। মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে মোটা অংকের অর্থ আদায় করছেন নিয়মিত।আবার ধরিয়ে দিয়ে ছাড়ানোর নাম করেও অর্থ আদায় করছেন।


নগর পুলিশের নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, নগরীর সোনাইকান্দি এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী আমীর চাঁন ও তার ভাই লালচাঁনের ব্যবসায়ীক পার্টনার সুমন। সুমনের সহায়তায় এলাকায় নির্বিঘ্নে মাদক কারবার চালিয়ে যাচ্ছেন মাদক ব্যবসায়ী এই সহোদর। তবে কথা না শুনলেই বাধে বিপত্তি। মাদক মামলায় গ্রেপ্তারের ভয় দেখিয়েও মোটা অর্থ আদায় করেন সুমন।


চাঁদা না দেয়ায় সম্প্রতি সুমন সোনাইকান্দি এলাকার মাদক ব্যবসায়ী মামুনকে ফিটিং মামলায় ফাঁসিয়ে দেন। তবে দেড় লাখ টাকা দিয়ে শেষ পর্যন্ত সুমনের জাল থেকে বেরিয়ে আসেন নগরীর চারখুটারমোড় এলাকার মাদক ব্যবসায়ী মো. সুমন। মাস ছয়েকের মধ্যে অর্ধশত মাদক কারবারীকে এই সুমন ফাঁদে ফেলেছেন বলে অভিযোগ উঠেছে। তবে এনিয়ে প্রকাশ্যে কেউ মুখ খুলতে চাননি।


নাম প্রকাশ না করে কয়েকজন ভুক্তভোগী জানান, প্রথমে সুমন তাদের কাছে চাঁদা দাবি করেন। রাজি না হলে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেন। তাতেও কাজ না হলে সাজানো মামলায় ধরিয়ে দেন। ছাড়িয়ে আনার নাম করে অর্থ দাবি করেন। অর্থ পেলেই ছাড়িয়ে আনেন। 


জানা যায়, সুমনকে ম্যানেজ করে কারবার চালিয়ে যান নগরীর ডাঁসমারি মিজানের মোড়ের শাহীন ও কামরুল, চরখিদিরপুরের ইমরান আলী ও শহিদুল ইসলাম, জাহাজঘাট এলাকার বকুল, মহব্বতের ঘাটের সজিব, চরশ্যামপুরের মনিরুলসহ আরো অনেকেই।


নগরীর বোয়ালিয়া, রাজপাড়া, মতিহার, শাহমখদুম, পবা, এয়ারপোর্ট, কাশিয়াডাঙ্গা, কাটাখালি, বেলপুকুর, দামকুড়া ও কর্ণহার থানার মাদক ও জুয়া কারবারীদের মাথায় কাঠাঁল ভাঙছেন সুমন। তবে গ্রেপ্তারের ভয়ে এনিয়ে সুমনের বিরুদ্ধে মুখ খুলতে চাননা কেউই।


অভিযোগ বিষয়ে জানতে সুমনের সাথে যোগাযোগ করা হলে তিনি তা অস্বীকার করেন। 


সোর্সের এমন কাণ্ডের বিষয়ে জানতে চাইলে নগর পুলিশের বোয়ালিয়া জোনের সহকারী কমিশনার (এসি) মীর মহসিন মাসুদ রানা বলেন, একসময় সুমন তাকে তথ্য দিয়ে সহায়তা করতেন। কিন্তু মাসছয়েক হলো তার সাথে যোগাযোগ নেই। তার বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ খতিয়ে দেখা হবে।


তবে নগর পুলিশের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, এমন অভিযোগ তারা খতিয়ে দেখবেন। এ নিয়ে আইনত ব্যবস্থা নেয়ার আশ্বাসও মিলেছে নগর পুলিশের তরফে।

Tag
আরও খবর





6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ২৩ ঘন্টা ৩৬ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

২ দিন ৩ ঘন্টা ২৯ মিনিট আগে