নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলো ইমাম- উলামা পরিষদ

ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলো ইমাম- উলামা পরিষদ


পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্র পরিবারে ঈদের আনন্দ পৌঁছে দিতে  ময়মনসিংহের নান্দাইলে ৫০জন হতদরিদ্র ইমাম,মুয়াজ্জিন,এতিম ও প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী  বিতরণ করা হয়েছে।



বুধবার (১০ এপ্রিল) সকাল ১০ টায়  উপজেলার খারুয়া বাজারে ইমাম- উলামা পরিষদ ১১ নং খারুয়া ইউনিয়নের পক্ষ থেকে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।


ঈদ সামগ্রীর মধ্যে ৬০০ টাকার প্রতিটি প্যাকেজে ছিল ৮ টি আইটেম।এর মধ্যে ২ কেজি চাল, আধা কেজি ডাল,আধা কেজি চিনি,আধা কেজি সেমাই,আধা কেজি তৈল,এক  কেজি লবন, এক কেজি পেয়াজ ও ২টি সাবান।


এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি হযরত মাওলানা কাজী আবাদুস সাত্তার,সাধারণ সম্পাদক হযরত মাওলানা মুফতি খাদিমুল ইসলাম, মাওলানা হারুনুর রশিদ,ইমাম কল্যান সম্পাদক হাফেজ হযরত মাওলানা হালিম উদ্দিন,সিনিয়র শিক্ষক আবুল কাশেম হাফেজ মুফতি তৈয়ুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলান তারিক জামিল,মাওলান জহিরুল ইসলাম প্রমুখ। 


সভাপতি কাজী আবাদুস সাত্তার বলেন, ঈদের আনন্দ ছড়িয়ে দিতে আমাদের সংগঠনের পক্ষ থেকে হতদরিদ্র ইমাম,মুয়াজ্জিন,এতিম ও প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছি। অসহায় মানুষের মুখে হাঁসি ফুটাতেই আমাদের এই উদ্যোগ। 

Tag
আরও খবর