প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি দলীয় নিয়োগ ও বৈষম্যের বিরুদ্ধে সাদ্দাম-সাদিক কায়েমের কড়া হুঁশিয়ারি শেরপুরে ডেঙ্গু সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের কড়া সতর্কবার্তা শ্যামনগরে সিটিজেন্স রিভিউ এক্মারসাইজ কর্মশালা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক টিটু দাশ সাময়িক অব্যাহতি, ভারপ্রাপ্ত আহ্বায়ক সুজিত রায় ‎মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপটেস্ট সনদ চালু সময়ের দাবি কুতু্বদিয়ায় মাছ ধরতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের অসহায় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে এভারগ্রীনের চতুর্থ ধাপের আর্থিক সহায়তা প্রদান লোহাগাড়ার সুখছড়িতে মোহাম্মদ ইসমাইলের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া

ঈদ হোক সবার জন্য

Abdul Alim ( Contributor )

প্রকাশের সময়: 09-04-2024 05:47:14 am

ঈদ দুইটি শব্দ হলেও তার মহত্ব অনেক । বছরে আমরা দুইটা ঈদ পায় একটি ঈদুল ফিতর আরেকটি  ঈদুল আযহা তার মধ্যে ঈদুল ফিতর অন্যতম। একমাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে আসে ঈদুল ফিতর। ঈদের দিন ধনি-গরিব বিভেদ থাকে না। সবাই একসঙ্গে  কাঁধে কাঁধ লাগিয়ে ঈদের জামাতে নামাজ আদায় করে। একে অন্যের সাথে কুশল বিনিময় করে। ইসলাম এভাবেই ভ্রাতৃত্ব-বন্ধনে নিজেদের পরিচালিত করতে শিক্ষা দেয়। প্রতিবারের মতো এবারও গ্রামের দিনমজুর শরিফের কোনো রকম কেটে যাবে ঈদ। অর্থনৈতিক দীনতা যেন তার জীবনে সাথী হয়ে আছে। প্রতিদিন সকালে সে অন্যের কাজ করে এভাবেই দিন অতিবাহিত করেন। তিন সন্তানেরর সংসারে বড় ছেলে মাদ্রাসায় পড়ে। পড়াশোনার ফাঁকে ফাঁকে বাবাকে সহযোগিতা করে। পরিবার নিয়ে কোনোভাবে কেটে যায় শরিফের জীবন। তিনি এবার ঈদের আগে একটু বেশি চিন্তিত। এর মূল কারণ তার থাকার মত ভালো একটি ঘর নেই । সেখানে ঈদ নিয়ে ভাবনার সময় তার নেই। বড় ছেলে হিমেলকে  ঈদে  কিছু না দিলেও সে বুঝতে পারবে যে তার বাবার পক্ষে নতুন পোশাক দেওয়া সম্ভব নয় । তবে অন্য দুটি সন্তান ছোট। তাদের না দিতে পারলে তারা কিছু বুঝতে চাইবে না। শরিফ তার ছেলে মেয়েরা ঈদের দিন নতুন পোশাক ছাড়া ঘুরবে সেটা যেন ভাবতেই বাবার বুকটা ফেটে যাচ্ছে। হিমেলের বন্ধুরা বিকেলে খেলার মাঠে নতুন পোশাক নিয়ে তারা গল্প করে। এতে তার মন খারাপ হলেও নিজেকে বোঝাতে চেষ্টা করে এই ভেবে যে, যেখানে তিন বেলা খাবার পাওয়া কঠিন; সেখানে নতুন জামা পাওয়া স্বপ্ন ছাড়া কিছু নয়। অন্যদিকে তার বাবা সন্তানদের ঈদে কিছু দেওয়ার জন্য চেষ্টা করে ব্যার্থ হন। অনেকটা ‘অভাগা যেখানে যায়, সাগরশুকিয়ে যায়’র মতো। তিনি একাকী ভাবতে থাকেন, আশেপাশে যারা ধনবান তাদের কেউ তো এগিয়ে আসতে পারতো। যাকাত-ফেতরার টাকা পেলেও একটা গতি হতো। তিনি হাত পাততে চান না তবে তার সামাজিক অবস্থান সহযোগিতা পাওয়ার উপযুক্ত। তার দুর্দশায় দিন কাটলেও এ বিষয়ে কোনো সমাজপতি, ধনবান বা তার প্রতিবেশীরা কখনো খোঁজ নেয় না। কিন্তুু ইসলাম কি এমন শিক্ষা দেয়। শরিফ মানুষের কাছ থেকে কিছু টাকা ধার করে তার ছেলে মেয়েদের জন্য নতুন পোশাকের ব্যবস্থা করে। শরিফ বেরিয়ে পড়লেন পুরনো একটি জামা গায়ে দিয়ে ঈদগাহে নামাজ পড়তে। হিমেলের  মা  ঈদের দিন লজ্জায় যে বাসা থেকে বের হতে পারলো না, ছেলে মেয়ের নতুন পোশাকের ব্যবস্থা হলেও তাদের যেন হলো না। হিমেল আর তার বোনেরা নতুন পোশাক  পেয়ে সারাদিন সুন্দর একটি ঈদ উপভোগ করে তারা।


আরও খবর






deshchitro-6a6d6af09497c-010826094136.webp
বিশ্ব স্কার্ফ দিবস

৫৭ দিন ২ ঘন্টা ৫৫ মিনিট আগে