কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

শিবচরে সরকারি প্রকল্পের ল্যাপটপ প্রদান

মোঃ সজিব খান - রিপোর্টার

প্রকাশের সময়: 06-04-2024 03:35:31 pm

বক্তব্য রাখছেন চীফ হুইপ জনাব নুর ই আলম চৌধুরী

জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেছেন, খালেদা জিয়ার ঘরে বসে তার ছেলে শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা করেছে, ২১ আগষ্টের ষরযন্ত্র করেছে সেদিন বাংলাদেশে কিন্তু কোন বিচার হয় নাই। উপরে আল্লাহ আছে, তাই সকলের বিচারই কিন্তু হয়ে গেছে। আজকে কি করুন অবস্থা খালেদা জিয়ার। শেখ হাসিনার দয়ায় তিনি চিকিৎসা নিচ্ছেন। পাশে ছেলে, ছেলের বউ বা পরিবারের কেউ নেই। অহংকার, টাকার গরম বেশিদিন থাকে না। ক্ষমতার গরমও বেশিদিন থাকে না। আমরা যদি মানুষের জন্য কাজ করতে পারি সেটাই মানুষ মনে রাখবে। এটাই আমাদের আদর্শ, এটাই আমাদের পরিকল্পনা।

শনিবার (৬ এপ্রিল) সকালে শিবচর উপজেলার ইলিয়াস আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আয়োজনে আত্মকর্মস্থান সৃষ্ঠির লক্ষ্যে “নারীদের মাঝে ল্যাপটপ বিতরণ”- অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চিফ হুইপ এসব কথা বলেন।

এ সময় চিফ হুইপ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন অনেক আগেই দেখেছিলেন কিন্তু ২০০৮ এর পরে এটা দৃশ্যমান হয়েছে। আওয়ামীলীগ সরকার ১৯৯৬ তে যখন ক্ষমতায় এসেছিলো তখন ডিজিটাল এক্সচেঞ্জ বসানো হয়েছিল ১৯ টি জেলায় তার মধ্যে মাদারীপুরও ছিলো এবং ১০০ টি উপজেলার ভিতরে প্রথম উপজেলা হিসেবে ডিজিটাল এক্সচেঞ্জ স্থাপন করা হয় শিবচরে। সে সময় থেকেই শিবচরকে একটি স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য কাজ করা হচ্ছে। এখন ঘরে ঘরে ইন্টারনেট, হাতে হাতে দামী মোবাইল ফোন  যা শুধু সম্ভব হয়েছে একমাত্র শেখ হাসিনা সরকারের জন্য।

চিফ হুইপ বলেন, জিয়াউর রহমান পিকনিকের কথা বলে ছেলে মেয়েদেরকে নিয়ে হাতে অস্ত্র দিয়েছে আর শেখ হাসিনা দিচ্ছে কম্পিউটার। এটা যে কতবড় পরিবর্তন তা কেউ আনতে পারেনি। তাই এই ল্যাপটপ নিয়ে বাসায় গিয়ে ফেসবুক, ইউটিউব দেখলে চলবে না। আপনারা যে যেই ক্যাটাগরিতে প্রশিক্ষণ নিয়েছেন তাকে সেই বিষয়ে অভিজ্ঞ হতে হবে এবং আপনার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে হবে।  

অনুষ্ঠানে মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আ: লতিফ মোল্লা, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার, উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম আতাউর রহমান আতাহার, উপজেলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তারসহ অন্যরা উপস্থিত ছিলেন।

আরও খবর




deshchitro-69aeeff67528b-090326100614.webp
শিবচরে আমের সোনালি মুকুলে নতুন সম্ভাবনা

১৯৫ দিন ১৬ ঘন্টা ১৭ মিনিট আগে