বাংলাদেশ আর কখনোই তাবেদারী রাষ্ট্রে পরিণত হবে না: পররাষ্ট্রমন্ত্রী নাগেশ্বরীতে নবাগত ইউএনও’র সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় দিঘলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ নজরুল ইসলাম(ফকির নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জয়পুরহাটে ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ মিছিল বরিশাল মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহর যোগদান ইসলামপুর থানা-পুলিশের সাফল্য : জুয়া প্রতিরোধের নতুন আইনে প্রথম মামলায় কারাগারে ৭ জুয়াড়ি রায়পুরে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা পাঁচবিবিতে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তিতে নাগেশ্বরীতে বিএনপির বিজয় র‍্যালি ও আলোচনা সভা মৌলভীবাজারে 'ফিরে দেখা জুলাই, আগামীর বাংলাদেশ আমাদের করনীয়' শীর্ষক আলোচনা সভা দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন ইসলামপুরে জুয়া প্রতিরোধের নতুন আইনে প্রথম মামলায় দুই যুবক কারাগারে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে পীরগাছায় ইসলামী আন্দোলনের দোয়া মাহফিল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে রচনা, চিত্রাঙ্কন, আলোচনা সভাসহ নানা আয়োজন জুলাই গণঅভ্যুত্থান দিবসে লালপুরে জামায়াতের গণমিছিল, জুলাই সনদ বাস্তবায়নের দাবি বিগত সরকারের অব্যবস্থাপনার কারণেই জ্বালানি সংকট: বাণিজ্যমন্ত্রী যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয় ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পবিপ্রবিতে প্রদর্শনী বিতর্ক অনুষ্ঠিত দেশে আরো একটি বিপ্লব আসন্ন জামায়াত আমীর

চিলমারীতে অগ্নিকাণ্ডে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি

চিলমারীঃ অগ্নিকাণ্ডে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে হঠাৎ করে বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা যায় । এতে দুই পরিবারের চারটি টিনের ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এসময় প্রায় সাড়ে তিন লাখ টাকায় ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগীরা। গতকাল  বিকেলে উপজেলার অষ্টমীরচর ইউনিয়নের, হাসানের চর এলাকায় কৃষক মুমিন ও আলমের বসতবাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ড ও ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করেছেন, অষ্টমির চর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আশরাফুল মোল্লা। তিনি বলেন, ঈদের আগ মুহুর্তে এ ঘটনায় তারা খুবই অসহায় হয়ে পড়েছেন। জানা গেছে, হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনায় মুমিনের শোয়ার ঘরসহ তিনটি ঘরের আসবাবপত্র সব পুড়ে ছাই হয়ে গেছে। প্রথমে পাশের বাড়িতে (আলমের) একটি ঘরে আগুন লাগে। এরপর সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়লে মুমিনের বাড়িতে থাকা তিনটি ঘরে আগুন লেগে যায়। স্থানীয়দের সহযোগিতায় পরে আগুন নিভানো সম্ভব হয়েছে বলে জানা যায় । এসময় মুমিনের প্রায় আড়াই লাখ টাকা ও আলমের ৭০-৮০ হাজার টাকা মুল্যের জিনিসের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলাম বলেন, বিষয়টি আমি গতকালই শুনেছি। ক্ষতিগ্রস্ত পরিবারকে একটি আবেদন দিতে বলেছি। প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলে জানান তিনি।

আরও খবর