বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

এরদোয়ানের দলের বড় পরাজয়

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 01-04-2024 11:53:18 pm


তুরস্কে অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে দেশটির প্রধান বিরোধী দল সর্ববৃহৎ শহর ইস্তাম্বুল ও রাজধানী আঙ্কারায় জয়ী হওয়ার দাবি করেছে। দুই দশকের বেশি সময়ের মধ্যে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও তাঁর দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) জন্য এটিকে সবচেয়ে বড় পরাজয় বলে মনে করা হচ্ছে।


গত রোববার ইস্তাম্বুলে ৯৫ শতাংশ ব্যালটের গণনা শেষে প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) মেয়র একরেম ইমামোগলু বলেন, তিনি এরদোয়ানের ক্ষমতাসীন দল একে পার্টির প্রার্থীকে ১০ লাখের বেশি ভোটে পরাজিত করেছেন।  সাবেক ব্যবসায়ী ইমামোগলু গতকাল তাঁর হাজার হাজার সমর্থকের উদ্দেশে দেওয়া এক বক্তৃতায় বলেন, ‘যাঁরা জাতির বার্তা বোঝেন না, তাঁরা পরিশেষে ক্ষতিগ্রস্ত হবেন। গতকাল রাতে ইস্তাম্বুলের ১৬ মিলিয়ন (১ কোটি ৬০ লাখ) বাসিন্দা যাঁরা আমাদের প্রতিদ্বন্দ্বী ও প্রেসিডেন্ট—উভয়ের প্রতি একটি বার্তা পাঠিয়েছেন।’  আঙ্কারায় সিএইচপির মেয়র মানসুর ইয়াভাস তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হারানোর দাবি করে এই ফলাফলকে দেশের ‘শাসকদের জন্য এক স্পষ্ট বার্তা’ হিসেবে উল্লেখ করেন। তুরস্কের তৃতীয় বড় শহর ইজমিরেও এগিয়ে ছিল সিএইচপি। রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদমাধ্যম আনাদোলুর খবরে বলা হয়েছে, তুরস্কের ৮১টি প্রদেশের মধ্যে ৩৬টিতে এগিয়ে ছিল সিএইচপি। এর অনেকগুলোই একে পার্টির শক্তিশালী ঘাঁটি।


ফলাফলকে স্বাগত জানিয়ে আনন্দ উদ্‌যাপনে ইস্তাম্বুলে সমবেত হয়েছিলেন বিরোধীদলীয় হাজারো সমর্থক। তাঁরা এ সময় টর্চ জ্বালান ও জাতীয় পতাকা নাড়েন।এদিকে প্রেসিডেন্ট প্রাসাদের বারান্দা থেকে দেওয়া ভাষণে এরদোয়ান তাঁর দল দেশজুড়ে ‘প্রভাবশালী অবস্থান’ হারিয়েছে বলে স্বীকার করেন। সেই সঙ্গে বলেন, তিনি আত্মমূল্যায়ন ও কোনো ভুল হয়ে থাকলে তা সংশোধন করবেন।  তুরস্কে ২০০২ সাল থেকে শাসনক্ষমতায় থাকা এই প্রেসিডেন্ট ভাষণে বলেন, ‘আমরা আমাদের ভুল শুধরে নেব ও ত্রুটিবিচ্যুতির প্রতিকার করব।’  এর আগে ২০১৯ সালে অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে ইমামোগলু ইস্তাম্বুলের মেয়র পদে বিজয়ী হন। ওই সময় ক্ষমতাসীন দলের প্রার্থীর পরাজয় ছিল প্রেসিডেন্ট এরদোয়ানের ব্যক্তিগত জীবনের জন্যও এক ধাক্কা। তিনি এ শহরেই জন্মগ্রহণ করেন ও বেড়ে ওঠেন। ১৯৯০-এর দশকে শহরটির মেয়রের দায়িত্বও পালন করেন এরদোয়ান।  শহরাঞ্চলে একে পার্টির হারানো নিয়ন্ত্রণ পুনরুদ্ধারে মনোযোগী হওয়া প্রেসিডেন্ট এরদোয়ানের জন্য গতকালের ভোটের ফলাফলকে এক নতুন আঘাত হিসেবে ধরা হচ্ছে।

আরও খবর

6a1bcfce82d66-310526120606.webp
মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

৬ দিন ১৪ ঘন্টা ৪৮ মিনিট আগে



6a09ae979f680-170526060335.webp
ইরান যুদ্ধে ইরাকের তেল-বাণিজ্যে ধস

২০ দিন ৮ ঘন্টা ৫০ মিনিট আগে