ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

হঠাৎ যত হলো ভারতীয় রুপির দর

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 30-03-2024 01:32:50 am

আন্তর্জাতিক মুদ্রাবাজারে অন্যান্য মুদ্রার বিপরীতে যুক্তরাষ্ট্রের ডলার শক্তিশালী হয়েছে। পাশাপাশি বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে। ফলে ভারতের মুদ্রার আরও দরপতন ঘটেছে। দেশটির শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।


এতে বলা হয়, বৃহস্পতিবার (২৮ মার্চ) ভারতীয় রুপির মূল্য হ্রাস পেয়েছে ৬ পয়সা। প্রতি মার্কিন ডলারের দর স্থির হয়েছে ৮৩ দশমিক ৩৯ রুপিতে। আগের কার্যদিবসে ইন্ডিয়ান রুপির দাম কমেছিল ৪ পয়সা। গ্রিনব্যাকপ্রতি মূল্য নিষ্পত্তি হয়েছিল ৮৩ দশমিক ৩৩ রুপিতে।




বৈদেশিক মুদ্রা ব্যবসায়ীরা বলছেন, আলোচ্য কর্মদিবসে ভারতীয় ইক্যুয়িটি বাজার দৃঢ় হয়েছে। সেই সঙ্গে বিদেশি তহবিলের প্রবাহ বেড়েছে। ফলে স্থানীয় মুদ্রা রুপি বড় পতনের হাত থেকে রক্ষা পেয়েছে। ইতোমধ্যে অন্যান্য প্রধান ৬ বৈশ্বিক মুদ্রার বিপরীতে ডলার সূচক ঊর্ধ্বমুখী হয়েছে শূন্য দশমিক ৩৪ শতাংশ। বর্তমানে তা ১০৪ দশমিক ৪২ পয়েন্টে অবস্থান করছে।


বিশ্বখ্যাত আর্থিক প্রতিষ্ঠান বিএনপি পরিবাসের শেয়ারখানের গবেষণা বিশ্লেষক অনুজ চৌধুরী বলেন, ২৭ মার্চও ভারতীয় রুপির দাম কমেছে। কারণ, ইউএস ডলার শক্তিশালী হয়েছে। সেই সঙ্গে তেল কোম্পানিগুলোর কাছে মুদ্রাটির চাহিদা বেড়েছিল।


তিনি বলেন, এশিয়ার অন্যান্য মুদ্রা দুর্বল হয়েছে। এছাড়া জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পেয়েছে। ভারতীয় রুপির দরপতনের নেপথ্যে যা মুখ্য ভূমিকা পালন করেছে। এ সময়ে অভ্যন্তরীণ শেয়ারবাজার ঊর্ধ্বগামী হয়েছে। পাশাপাশি বিদেশি তহবিলের প্রবাহ বৃদ্ধি পেয়েছে। ফলে রুপির বড় পতন ঘটেনি।

আরও খবর