নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

চিলমারীতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

চিলমারীঃ স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম)প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে স্ত্রীর দেওয়া অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন, তার স্বামী মোঃ নুর আমিন। আজ বুধবার দুপুরে প্রেসক্লাব চিলমারীর কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন তিনি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোঃ নুর আমিন। লিখিত বক্তব্যে তিনি জানান, আমার স্ত্রী মোছাঃ আছমা বেগম (৪৯), ৩ছেলে ও ১মেয়ে নিয়ে আমাদের সুখের সংসার ছিল। হঠাৎ আমার মেঝ ছেলের বিয়েতে আত্মীয়-স্বজনদের খাওয়ানোর বিষয়কে কেন্দ্র করে আমার স্ত্রীর সাথে মনোমালিন্যের সৃষ্টি হয়েছিল। এই ঘটনাকে কেন্দ্র করে তখন থেকে আমার স্ত্রী সংসারের কোন দায়-দায়িত্ব নেয় না কিংবা সাংসারিক কোন কাজ না করে আলাদা শয়ন ঘরে রাত্রি যাপন করে আসছেন। প্রায়ই সময় সামান্য বিষয় নিয়ে সে বিভিন্ন গাল-মন্দ করতে থাকে। বিষয়টি নিয়ে এলাকাবাসী এবং ইউপি চেয়ারম্যানকে ডাকলে তারা সালিসে এসে আমার স্ত্রীর কথা-বার্তা এবং আচরনে অসামঞ্জস্যতা দেখে তাকে মানসিক ডাক্তার দেখানোর পরামর্শ দেন। পরে রংপুর ল্যাব এইড হাসাপাতালের মনোরোগ বিভাগের অধ্যাপক ডা. এম এ মোমেনকে দেখানো হলে তিনি আমার স্ত্রীকে মানসিক রোগী হিসাবে চিকিৎসা প্রদান করেন। গত ১১ই মার্চ তারিখে আবারও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হাতাহাতির সৃষ্টি হয়। পরবর্তীতে আমার স্ত্রী তার বোনের ছেলে মোখলেছুর রহমানের পরামর্শে চিলমারী হাসপাতালে ভর্তি হয় এবং বাইরে থাকে। কয়েকদিন পর আমার স্ত্রী বাসায় এসে দুইদিন অবস্থান করে ভোর বেলা আমরা ঘুমন্ত অবস্থায় থাকতে আমার গোয়াল ঘরের ১টি গরু, ২ভরি স্বর্ণ, নগদ ২লক্ষ টাকা এবং বস্তা ভর্তি মালামাল নিয়ে বাড়ি থেকে চলে যায়। গত ১৮ই মার্চ তারিখে মালামাল উদ্ধারের জন্য চিলমারী মডেল থানায় অভিযোগ দায়ের করেছি। সম্প্রতি আমার স্ত্রী তার দুলাভাই মোঃ কদুল হক এবং তার ছেলে মোখলেছুর রহমান ও মেয়ে রুবাইনা খাতুন কাকলীর কু-পরামর্শে ১০লক্ষ টাকা ধার নেওয়ার নাটক সাজিয়ে থানায় অভিযোগ করেন। এবং তাদের পরামর্শে আমার স্ত্রী এবং আমার ছেলেদের নামে অভিযোগ তুলে সাংবাদিক সম্মেলন করেছেন। যা মিথ্যা ও ভিত্তিহীন। আমার ও আমার ছেলেদের বিরুদ্ধে আনা মিথ্যা অভিযোগের প্রতিবাদ জানাচ্ছি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ছেলে মোঃ আসাদুজ্জামান আপেল, মেয়ে মোছাঃ নিলুফা ইয়াছমিন নিলা, সুমন মিয়া, রফিকুল ইসলাম, সাখাওয়াত হোসেন স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।   

আরও খবর