দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

অবশেষে ৫ লাখ টাকা মুক্তিপণ দিয়েই ফিরল জিম্মি থাকা সেই কৃষক

অবশেষে ৫ লাখ টাকা মুক্তিপণ দিয়েই অপহরণকারীদের হাত থেকে ছাড়া পেলেন জিম্মি থাকা কৃষক মোহাম্মদ নুর। এর আগে তার সাথে জিম্মি হওয়া ৪ জন কৃষক মুক্তি পেলেও ৫ লাখ টাকা মুক্তিপণের জন্য তাকে জিম্মি করে রাখে অপহরণকারীরা।

মুক্তি পাওয়া ওই ব্যক্তি হ্নীলা পানখালী এলাকার আব্দুর রহিমের ছেলে মোহাম্মদ নুর।

রবিবার (২৪ মার্চ) অপহরণকারীরা মুক্তিপণ পেয়ে তাকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর ছেড়ে দিলে সেখান থেকে বাড়ি ফিরে সে। পরে জিজ্ঞাসাবাদের জন্য র‍্যাব তাকে নিয়ে যায়।

বিষয়টি টিটিএন-কে নিশ্চিত করে স্থানীয় এমইউপি সদস্য হোসেন আহমেদ বলেন, ৫ লাখ টাকা মুক্তিপণের জন্য তাকে জিম্মি করে রাখা হয়। পরে ৫ লাখ টাকা মুক্তিপণ দিলে সে বাড়ি ফিরে।

তিনি আরও বলেন, ছেলের জীবন বাঁচাতে এ টাকা তারা পরিবার বিভিন্ন জনের কাছ থেকে তুলেছেন।

এর আগে, গতকাল লেদা নুরালি পাড়ার পশ্চিমে গহিন পাহাড় থেকে ৪ জন অপহৃত ভিকটিমকে উদ্ধার করা হয়। তারা তিন জনই ১ লাখ ২০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ফিরে এসেছে।

উদ্ধার হওয়া ৫ জন কৃষক হলেন- টেকনাফের হ্নীলা ইউনিয়নের পানখালী এলাকার ফকির মোহাম্মদের ছেলে মো. রফিক (২২) শাহাজানের ছেলে মো: জিহান (১৩), ছৈয়দ উল্লাহর ছেলে শাওন (১৫) ও নুরুল আমিনের ছেলে আব্দুর রহমান (১৫)। আব্দুর রহিমের ছেলে মোহাম্মদ নুর।

উল্লেখ্য, ২১ মার্চ বৃহস্পতিবার ভোরে হ্নীলার পানখালী এলাকায় পাহাড়ি এলাকা থেকে এ ৫ জনকে অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায় অপরহরণকারীরা। অপহৃতদের মুক্তিপণে পরিবারের কাছে ত্রিশ লাখ টাকা দাবি করেছিলো অস্ত্রধারীরা।

Tag
আরও খবর