‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি"

দিনাজপুরে মার্কেট মালিকের কারণে কোটি টাকার রেস্টুরেন্ট মালিক পথে বসতে বসেছে


দিনাজপুর শহরের বনানী সুপার মার্কেটে প্রায় কোটি টাকা ইনভেস্ট করে ঢাকার নামকরা রেস্তরাঁর ধাঁচে গড়ে উঠা লিগ্যাসি চাইনিজ রেস্টুরেন্টটি ভবন মালিকের অসহিষ্ণু মনোভাবে দীর্ঘদিন ধরে বন্ধ থাকার কারনে চাইনিজ রেস্টুরেন্টটির মালিক পথে বসতে বসেছে বলে অভিযোগ করেন লিগ্যাসি চাইনিজ রেস্টুরেন্টের মালিক রাহামাতুর রাফসান অর্নব এর মা মোছাঃ মনিরা পারভীন। তার দেয়া সাক্ষাৎকার ও দিনাজপুর কোতোয়ালি থানায় দাখিলকৃত অভিযোগসুত্রে উল্লেখ করেন গত ১০ডিসেম্বর ২০২০সালে দিনাজপুর শহরের বনানী সুপার মার্কেটে ভবনের মালিক ইসমাইল হোসেন তালুকদারের কাছে আমার ছেলে অর্নব  জামানত বাবদ এককালীন ৫লক্ষ টাকা প্রদান করে ২০২৫সাল পর্যন্ত  মাসিক ৩০হাজার টাকা ভাড়া প্রদানের অঙ্গীকার করে চুক্তিপত্র সম্পাদন করে প্রায় ৭০লক্ষ টাকার মালামাল ক্রয় করে উন্নত ডেকোরেশন করে লিগ্যাসি চাইনিজ রেস্টুরেন্টটি শুরু করে।শুরুর কিছুদিন যেতে না যেতেই পারিবারিক ও আমার ছেলে অর্নবের ব্যক্তিগত সমস্যা ও করোনার কারনে ব্যবসায় মনোযোগে কিছুটা ঘাটতি পড়ায় চাইনিজ রেস্টুরেন্টটি ঠিকমত পরিচালনা করতে পারেনি।আর এর মধ্যেই হঠাৎ ভবন মালিক ইসমাইল হোসেন আমার ছেলেকে কিছু না জানিয়েই রেস্টুরেন্টে তালা লাগিয়ে দেয় এবং আমার ছেলের প্রায় কোটি টাকা ইনভেস্টের ব্যবসা বন্ধ করে দেয় ।গত ২০২২সালে ভবনের মানিক ইসমাইল হোসেন তালুকদার বার্ধক্যজনিত কারনে মৃত্যুবরন করলে তার মেয়ে কানিজ তাকবীর ওরফে ফাতেমা নিটলির সাথে যোগাযোগ করে বকেয়া ভাড়া পরিশোধ করে ব্যবসা প্রতিষ্ঠানের তালা খুলে দিতে বললে সে দিনের পর দিন সময় ক্ষেপন করতে থাকে।এদিকে দীর্ঘদিন বন্ধ থাকার কারনে আমার ছেলের ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালামাল অকেজো পরছে এমনকি আমার ছেলের প্রতিষ্ঠানের মুল্যবান অনেক জিনিসপত্র চুরি হয়ে গেলেও ভবন মালিকের মেয়ে নিটলি আমাদের কোন প্রকার অবগত করেননি।নিরুপায় হয়ে আমারা বড় ধরনের আর্থিক ক্ষতির হাত থেকে বাঁচতে দিনাজপুর রেস্তরাঁ মালিক সমিতির শরনাপরনো হই।দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ,রেস্তরাঁ মালিক সমিতি বিভিন্ন সময়ে বসে সমাধানের চেষ্টা করেও ব্যর্থ হয় ।অবশেষে রেস্তরাঁর মালিক সমিতির কাছে বকেয়া ভাড়া প্রদান করে ভবন মালিকের মেয়েকে নোটিশ করেও তাদের কোন ইতিবাচক সাড়া না পেয়ে গত ২০মার্চ বিকেল ৩টায় রেস্তরাঁ মালিক সমিতি দিনাজপুর জেলা শাখার সাধারন সম্পাদকসহ স্থানীয় গন্য মান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আমার ছেলের চাইনীজ রেস্টুরেন্টের তালা খুলে দেয়।আমারা তালা খুলে ভিতরে করার একদিন না যেতেই ২১মার্চ ভবন মালিক মরহুম ইসমাইল হোসেন তালুকদারের বড় মেয়ে ফাতেমা নিটলি ভাড়াটিয়া গুন্ডাবাহিনী দিয়ে আমার ছেলেকে ভয়ভীতি দেখায় এবং আমাদের পুনরায় রেস্তরাঁ থেকে বের করে দিয়ে জোরপূর্বক আবারও তালা লাগিয়ে দেয় ।বর্তমানে আমরা এই চাইনিজ রেস্টুরেন্টের ব্যবসা করতে এসে নিস্ব হয়ে গেছি।ধার দেনায় ডুবে গেছি।কোটি টাকার ইনভেস্ট করে ব্যবসা করতে এসে মামলা,হামলার স্বীকার হতে হয়েছে আমার ছেলেকে।মানুষের চলার পথে ভুলভ্রান্তি হতে পারে কিন্তু সেই ভুলকে ইস্যু করে মেয়াদোত্তীর্ণ হবার আগেই আমাদের ব্যবসায়ী প্রতিষ্ঠান তালা লাগিয়ে দিবে এটা কতটা ন্যায়সঙ্গত । ব্যবসায়িক প্রতিষ্ঠানের তালা খুলে দিয়ে পুনরায়  ব্যবসার সুযোগ করে দেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট কতৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার।এদিক ভবন মালিক মরহুম ইসমাইল হোসেন তালুকদারের মেয়ে ফাতেমা নিটলি প্রতিবেদককে জানান দীর্ঘদিন ধরে ভাড় না দেওয়ার কারনেই চুক্তিপত্র অনুযায়ী আমি ব্যবসায়ীক প্রতিষ্ঠানে তালা দিয়েছি।

তবে ভবন মালিকের একটু সহোযোগিতা ও সহিষ্ণু মনোভাবেই আবার ঘুরে দাঁড়াতে পারে মুখ থুবড়ে পড়া  চাইনিজ রেস্টুরেন্টটি এবং নিরসন হতে পারে ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক ও ভবন মালিকের চলমান বিরোধ  বলে মনে করেন একাধিক সচেতন ব্যক্তি বর্গ ।

Tag
আরও খবর