পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

ঢাবি ইসলামিয়ান পরিবারের নেতৃত্বে ইমরান-আজিজ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 22-03-2024 03:00:44 pm

সভাপতি ও সাধারণ সম্পাদক। © ফাইল ছবি


চট্টগ্রাম জেলার অন্যতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আধুনগর ইসলামিয়া কামিল মাদরাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন ‘ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব আধুনগর ইসলামিয়া (ডুসাআই'র) ২০২৪-২৫ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।


এতে সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থী ইমরান উদ্দিন এবং সাধারণ সম্পাদক হিসেবে আরবি বিভাগের শিক্ষার্থী আজিজুর রহমান মানিক মনোনীত হয়েছেন। তারা দুইজনে বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ এবং ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।


আজ শুক্রবার (২২ মার্চ) সন্ধায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের মাঠে ইফতার মাহফিল অনুষ্ঠানে এই কমিটি ঘোষণা করেন অ্যাসোসিয়েশনের উপদেষ্টাবৃন্দ।


ডুসাআইয়ে উপদেষ্টা ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন এই কমিটির অনুমোদন দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মুহাম্মদ রিফাত।

ডুসাআইয়ের উপদেষ্টা আবু সিদ্দিক আল আজাদ বলেন, আধুনগর ইসলামিয়া কামিল মাদরাসা হচ্ছে আমাদের শিকড়। এখান থেকে আমরা স্বপ্ন দেখা শুরু করেছি। আজ আমরা এই পর্যন্ত আসার পিছনে মাদরাসার ভুমিকা অনেক বেশি। তাই আমাদের ভুলে গেলে চলবেনা।

আরেক উপদেষ্টা সাদ বিন নাসির বলেন, আধুনগর ইসলামিয়া মাদরাসা থেকে আগে যেভাবে ঢাবিতে আসতো। এখন সেটা হচ্ছে না। এর পিছনে কী কারণ তা খুঁজে বের করে সার্বিক পদক্ষেপ নিয়ে আমাদের আগানো উচিত। যাতে সামনে আরো বেশি শিক্ষার্থী ঢাবিতে আসে।

আরেক উপদেষ্টা সাফওয়ান ভাই বলেন, আমাদের মাদরাসার শিক্ষার্থী হিসেবে যে পরিচয়ে আমরা এখানে এসেছি। সেই পরিচয় যেনো অক্ষুণ্ণ থাকে। আমাদের পরিচয় যেনো কখনো মলিন না হয়। সেদিকে খেয়াল রাখতে হবে। 

ডুসাআইয়ের সাবেক সভাপতি আব্দুল হাই মুহাম্মদ সায়েম, সাবেক সাধারণ সম্পাদক নাজমুল কায়েস সিয়াম উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, ২০২০ সালের মার্চ মাসে আবু সিদ্দিক আল আজাদ এবং সাদ বিন নাসিরের হাত ধরে যাত্রা শুরু করে ঢাবির ইসলামিয়ান শিক্ষার্থীদের এই সংগঠন। শুরু থেকেই নিজেদের মধ্যে সম্পর্ক বৃদ্ধির পাশাপাশি আধুনগর ইসলামিয়ায় শিক্ষা খাতে অবদান রেখে আসছে সংগঠনটি।


আরও খবর