সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংকে আকস্মিক দুর্ঘটনায় প্রাণ হারান সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুকের উদ্যোগে সংস্কারে ফিরছে সেনবাগ-সোনাইমুড়ী সড়ক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গণধোলাইয়ের পর পুলিশের সোপর্দ লাখাইয়ে বালিকা উচ্চ বিদ্যালয়ের রাস্তার বেহাল দশা, শিক্ষার্থী ও পথচারীদের চরম ভোগান্তি। ইসলামি আন্দোলন বাংলাদেশ বাঘারপাড়া উপজেলা শাখার কমিটি গঠন বেগমগঞ্জে হত্যা সহ একাধিক মামলার আসামীকে ১০ দিনের রিমান্ডের জন্য আদালতে সোপর্দ উলিপুরে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পীরগাছায় নিরাপদ গোশত উৎপাদনে ব্যবসায়ীদের সচেতন করল প্রাণিসম্পদ দপ্তর বিরোধপূর্ণ জমি নিয়ে আদালতের দ্বারস্থ, শান্তিপূর্ণ সমাধানের আহ্বান গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ ১০ বছরের সঞ্চয় জর্দার কৌটায় নষ্ট, নিঃস্ব মনোয়ারার আকুতি পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার তীব্র স্রোতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত, দুই পাড়ে যানবাহনের দীর্ঘ সারি শেরপুরের ঝিনাইগাতীতে বাফার গোডাউন পরিদর্শন করলেন জেলা প্রশাসক যশোরে কেমিক্যাল ও ভুট্টার গুঁড়া দিয়ে বানানো হচ্ছিল সয়াবিন বড়ি, জরিমানা ১ লাখ শ্যামনগর হাসপাতালে চল্লিশ দিনে ডেঙ্গু রোগী ভর্তি পঁচিশ জন ‎মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত শিক্ষা ব্যবস্থাকে দীপু মনি ধ্বংস করে দিয়েছে, তার ফাঁসি হওশা উচিত, বুলু আক্কেলপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা *চকরিয়া সরকারি কলেজের যাত্রী ছাউনির পিছন থেকে দেশীয় একনলা বন্দুক উদ্ধার করেছে র‌্যাব-১৫*

নতুন চার নিয়ম আইপিএলে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 22-03-2024 02:27:21 pm

ভারতীয় ক্রিকেট লিগের (আইপিএল) পর্দা উঠছে আজ। টুর্নামেন্টের সতেরতম আসর এটি। অংশ নিচ্ছে ১০ দল। আছেন বিশ্বের সব নামী ক্রিকেটাররা। জমজমাট এই আসর চলবে প্রায় দুই মাস সময় নিয়ে। 


এবারের আসর শুরু থেকেই পাচ্ছে বাড়তি গুরুত্ব। জুন মাস থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেখানে প্রস্তুতির জন্য অনেকেই আইপিএলকেই লক্ষ্যবস্তু বানিয়েছেন। 


এই আসরে অবশ্য চার নতুন নিয়ম দেখা যাবে মাঠে। আন্তর্জাতিক ক্রিকেট এবং প্রথম শ্রেণির ক্রিকেটে আইসিসির যে নিয়ম, তার থেকে এসব একেবারেই আলাদা।


ওভারে দুই বাউন্সার: 

আন্তর্জাতিক ক্রিকেটে সাদা বলের ফরম্যাটে ওভারে একটিই বাউন্সার দিতে পারেন বোলাররা। কিন্তু আইপিএলে সেই নিয়মে বদল করা হয়েছে। বোলারদের অতিরিক্ত সুবিধা দেওয়ার জন্য এই নিয়মের সূচনা। এই বছর থেকে আইপিএলে ওভারে দু’টি বাউন্সার দিতে পারবেন বোলারেরা। এর আগে ভারতেরই ঘরোয়া টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি প্রতিযোগিতায় এই নিয়ম চালু হয়েছিল। এ বার আইপিএলে তা দেখা যাবে।


রিভিউের নিয়মে বদল: 

আন্তর্জাতিক ক্রিকেটে নিয়ম অনুযায়ী, যদি বোলিং দল স্ট্যাম্পিং এর জন্য রিভিউ নেয় তা হলে শুধু সেটিই বিবেচনা করবেন তৃতীয় আম্পায়ার। এ ক্ষেত্রে বল উইকেটরক্ষকের হাতে যাওয়ার আগে ব্যাটে লেগেছে কি না তা দেখা হয় না। তার জন্য আলাদা করে রিভিউ নিতে হয়। কিন্তু আইপিএলে স্ট্যাম্পিং আউটের জন্য রিভিউ নিলে তার আগে দেখা হবে যে ব্যাটার ক্যাচ আউট হয়েছেন কি না।


স্টপ ক্লক নিয়ম বন্ধ: 

আন্তর্জাতিক ক্রিকেটে একটি ওভার শেষ হওয়ার পরে বোলিং দলকে ৬০ সেকেন্ডের মধ্যে পরের ওভার শুরু করতে হয়। আম্পায়ার সময়ের দিকে নজর রাখেন। যদিও অনেক সময় দুই ওভারের মধ্যে বোলিং দলকে অনেক পরিকল্পনা করতে হয়। সময় নিয়ে যাতে বোলিং দলকে চিন্তা করতে না হয়, তার জন্য এই স্টপ ক্লক নিয়ম এ বারের আইপিএলে থাকছে না। 


স্মার্ট রিপ্লে: 

নিঃসন্দেহে এবারের আইপিএলে সবচেয়ে বড় সংযোজন স্মার্ট রিপ্লে। রিভিউ নিলে যেন দ্রুত তা দেখা যায় তার জন্য এই সিস্টেম চালু করা হচ্ছে। ‘হক আই’ তাড়াতাড়ি দেখার জন্য তৃতীয় আম্পায়ারের পাশেই দু’জন বিশেষজ্ঞ থাকবেন, যারা এই প্রযুক্তি নিয়ন্ত্রণ করবেন। ফলে দ্রুত রিভিউ দেখা যাবে। 

আরও খবর





6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৪৩ দিন ১৬ ঘন্টা ৩২ মিনিট আগে