শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা, সাবেক স্ত্রী-শ্যালিকাসহ গ্রেপ্তার ৩ বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে শমশেরনগর ক্রিকেট একাডেমির উদ্বোধন করলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আশরাফুল ক্ষেতলালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮২ বস্তা সার জব্দ দিনাজপুরে ৪২ বিজিবির অভিযানে ১ লাখ ১৫ হাজার টাকার নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার হাতিয়া গণহত্যা দিবস কে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি নাগেশ্বরী বণিক সমিতির নির্বাচন পরিচালনায় আহ্বায়ক কমিটি গঠন; আহ্বায়ক হলেন তিনবারের সাবেক সভাপতি নূরন নবী দুলাল মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল ১২৫ প্রতিষ্ঠানের ৯ শতাধিক শিক্ষার্থী দুটি পা কেড়ে নিয়েছিল নিষ্ঠুর সড়ক, আজ সেই হাসেম মিয়ার চোখে নতুন বেঁচে থাকার স্বপ্ন গফরগাঁওয়ে অনুসন্ধানী দুই সাংবাদিকের উপর হামলা ‎পবিপ্রবির রিজেন্ট বোর্ডের ৫৯তম সভা অনুষ্ঠিত এগ্রোইকোলজি ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ময়মনসিংহ রেঞ্জে মাসিক অপরাধ পর্যালোচনা সভা: শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন ৯ পুলিশ কর্মকর্তা শেরপুরের খলচান্দা গ্রামে কোচ সম্প্রদায়ের পাশে জেলা প্রশাসক, খাদ্যসামগ্রী ও কম্বল বিতরণ দিনাজপুরে ২৯বিজিবির অভিযানে মাদকসহ আটক ১ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কুলিয়ারচর সরকারি কলেজের প্রভাষক ইসমাইল আহমেদ পানু'র মৃত্যু মানুষ অতীতের ফ্যাসিবাদকে এ দেশে রাজনীতির সুযোগ দেবে না: আইনমন্ত্রী শ্যামনগরে যুবদের জলবায়ু পরিবর্তন ও প্রশমন বিষয়ক প্রশিক্ষণ ময়মনসিংহ সদর পৌর ভূমি অফিসের নায়েবের অপসারণ দাবিতে মানববন্ধন ও ৭ দিনের আলটিমেটাম কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি

উপকূলে সুপেয় পানির নতুন প্রকল্প হচ্ছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 22-03-2024 08:37:34 am

লবণাক্ততার কারণে সুপেয় পানির অভাব দেখা দেয়া সাতক্ষীরাসহ উপকূলীয় এলাকায় নতুন কিছু প্রকল্প নেয়া হচ্ছে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।


শুক্রবার (২২ মার্চ) বিশ্ব পানি দিবস উদযাপন উপলক্ষ্যে রাজধানীতে সকালে একটি র‌্যালি শেষে তিনি বক্তব্য দেন। কল-কারখানার বর্জ্য পানিতে ফেলে যারা নদীর পানি দূষণ করছে, তাদের বিরুদ্ধে বন ও পরিবেশবিদরা কাজ করছে বলেও জানান জাহিদ ফারুক।


সাংবাদিকদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘আমাদের অনেক খারাপ দিক থাকতে পারে; তবে ভালো দিকগুলোও তুলে ধরতে হবে।’


সুপেয় পানির অভাব রোধে পানির সঠিক ব্যবহারের পরামর্শ দিয়েছেন তিনি।


এর আগে, সকাল ১০টায় পানিসম্পদ মন্ত্রণালয়ের আয়োজনে পানি ভবন থেকে সার্ক ফোয়ারা পর্যন্ত একটি র‌্যালি বের করা হয়। বেলা ১১টায় পানি ভবনের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও স্মরণিকার মোড়ক উন্মোচন করবেন প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।

আরও খবর





6af5d1e8ba3e0-121126084912.webp
সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি

১ দিন ৯ ঘন্টা ৫২ মিনিট আগে