শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সীমান্তে বাংলাদেশি হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু কচুয়ার কড়ইয়া ইউপি'র পশ্চিম আকানিয়া ১০৬ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মাদ্রাসাটি ঝুকিপূর্ণ! দেখার কেউ নেই? জয়পুরহাটে পৃথক পৃথক দুটি ধর্ষণ চেষ্টার অভিযোগে ২জন কারাগারে সাতক্ষীরার পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শ্লীলতাহানির অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত ও তদন্ত কমিটি গঠন জয়পুরহাটে মাদক মুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীদের কর্মশালা রামগড়ে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন, তৃতীয় ধাপে কার্ড পেলেন ৪৫৬ নারী ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই মাঠে জলাবদ্ধতা আদমদীঘিতে ১২কেজি গাঁজা ও মোটরসাইকেল ফেলে পালাল মাদক কারবাকি

ভাঙ্গায় ইফতারের আগে সংঘর্ষ, আহত-২০


ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নে ছোট বাচ্চাদের ঝগড়াকে কেন্দ্র করে তিন গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয় গ্রুপের কমপক্ষে ২০ জন আহত হয়। এ সময় মনসুরাবাদ বাজারের একাধিক দোকান ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।


বৃহস্পতিবার (২১ মার্চ) ইফতারের আগে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ভাঙ্গা ও মনসুরাবাদ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


জানা গেছে, গত এক সপ্তাহ আগে মনসুরাবাদ গ্রামের অষ্টম শ্রেণির ছাত্র সাজ্জাদের সঙ্গে খাপুরা গ্রামের বাইজিদের কথা কাটাকাটি হয়। বিষয়টি সেসময় এলাকার মাতুব্বররা মীমাংসা করে দেন। আজ বৃহস্পতিবার ইফতারের আগ মুহূর্তে সাজ্জাদ খাপুর এলাকায় গেলে বাইজিদের লোকজন তাকে হামলা করে। বিষয়টি ছড়িয়ে পড়লে মনসুরাবাদ, খাপুরা ও সিঙ্গার ডাক গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে।


এ সময় ঢাকা-খুলনা মহাসড়ক কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়‌। সংঘর্ষ চলাকালে সুযোগসন্ধানী কিছু মানুষ মুনসুরাবাদ বাজারের দোকানপাট ভাঙচুরসহ মালামাল লুটে নেয়।


ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর আল রশিদ জানান, ইফতারের আগ মুহূর্তে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও খবর