ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১ ঝিকরগাছায় পুকুরে বিষ, ভেসে উঠল হাজারো মাছ চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

ট্রাম্পের বাড়িতে এফবিআইয়ের হানা, ‘বেশ কিছু নথিপত্র জব্দ’

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 09-08-2022 06:39:04 am

সংগৃহীত ছবি


নিউজ ডেস্ক : 


যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাড়িতে তল্লাশি চালিয়েছে দেশটির গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।


ট্রাম্প এই অভিযানের সমালোচনা করেছেন। লকারও ভাংচুরের অভিযোগও করেছেন তিনি। আর নথিপত্র জব্দ করার কথা স্বীকার করেছে ন্যাশনাল আর্কাইভস।


বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার (৮ আগস্ট) ফ্লোরিডার পাম বিচের মার-এ-লাগো বাড়িতে এ অভিযান চালায় এফবিআই।


স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, হোয়াইট হাউজ ছেড়ে যাওয়ার সময় ট্রাম্প তার মার-এ-লাগো বাড়িতে দাপ্তরিক কোনো কাগজপত্র নিয়ে গেছেন কি না তা তদন্ত করতেই এ অভিযান বলে ধারণা করা হচ্ছে।


ট্রাম্পের আইনজীবী ক্রিস্টিনা বব বলেন, ‘গোয়েন্দা কর্মকর্তারা অভিযানের সময় বেশ কিছু নথিপত্র জব্দ করেছেন।’


ট্রাম্প এই অভিযানের সমালোচনা করেছেন।


তিনি বলেন, ‘এটি আমাদের রাষ্ট্রের জন্য অন্ধকার একটি সময়। আমি সরকারি সব সংস্থার সাথে সহযোগিতাপূর্ণ আচরণ বজায় রাখা সত্ত্বেও বিনা অনুমতিতে এমন অভিযান খুব অপ্রয়োজনীয় এবং অপ্রাসঙ্গিক। তারা আমার লকারও ভাংচুর করেছে।’


সাবেক এ প্রেসিডেন্ট আরও বলেন, এ ধরনের অভিযান শুধু তৃতীয় বিশ্বের দেশগুলোতেই হয়ে থাকে। দুঃখজনকভাবে যুক্তরাষ্ট্রও এখন তেমনই রাষ্ট্রে পরিণত হয়েছে। দেশটিকে এমন পর্যায়ে দুর্নীতিগ্রস্ত কখনো দেখেননি বলেও দাবি করেন তিনি।


গত ফেব্রুয়ারিতে মার্কিন প্রেসিডেন্টের নথি সংরক্ষণকারী সরকারি সংস্থা, ন্যাশনাল আর্কাইভস, ট্রাম্পের দাপ্তরিক কাগজপত্র পরিচালনার হিসেব তদন্তের নির্দেশ দেয় বিচার বিভাগ।


তারই সূত্র ধরে এ অভিযান, যেখানে ন্যাশনাল আর্কাইভস জানিয়েছে, ট্রাম্পের মার-এ-লাগো বাসভবন থেকে ১৫টি বক্স উদ্ধার করেছে তারা, যেখানে বেশ কিছু নথিপত্র রয়েছে।

আরও খবর






6a66e2c265a49-270726104658.webp
ওয়াশিংটনের গুলিতে ২ নিহত, আহত ৫

৩৩ দিন ৪ ঘন্টা ৯ মিনিট আগে