ঈদুল আজহা সামনে রেখে পিরোজপুরের পশুর হাটে র‌্যাব-৮’র নজরদারি জোরদার নোয়াখালীর নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ ভিজিএফের চাল চাওয়ায় নারীকে জুতাপেটার অভিযোগ নারী ইউপি সদস্যের বিরুদ্ধে আদমদীঘিতে গাঁজার গাছসহ একজন গ্রেপ্তার সোনাইমুড়িতে ২ বছর পর কঙ্কাল উদ্ধার শার্শায় কোরবানির জন্য প্রস্তুত ১৬ হাজার গবাদিপশু দেওয়ানগঞ্জের সানন্দবাড়ী হাটে (পাগলা) মহিষের আক্রমণে নিহত ১ বানিয়াচংয়ে ৪নং ইউনিয়নে ১৭৭ জন ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে নগদ টাকা ও চাল বিতরণ প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতির আলোকে দিনাজপুরে সংসদ সদস্যের দিনব্যাপী কর্মসূচি সম্পন্ন লাখাইয়ে পৃথক পৃথক মামলায় সাজাপ্রাপ্ত ২ পলাতক আসামি গ্রেফতার। নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের প্রবাসী প্রতিনিধিদের বিশেষ সংবর্ধনা অনুষ্ঠিত আশাশুনিতে পরিদর্শণ কক্ষ উদ্বোধন ও জুলাই শহীদ পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান—সাংবাদিক জামাল কাড়াল ক্ষেতলালে বেড়েছে খাইট্টার চাহিদা সাংবাদিককে হুমকি: মাদক ব্যবসায়ী যুবদল নেতাকে গ্রেফতারের দাবিতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মানববন্ধন নাঙ্গলকোটে জমে উঠেছে কোরবানির পশুর হাট শ্যামনগরে ঈদুল আজহা উপলক্ষে কম আয়ের মানুষরা পাবে ১৪৮ মেট্রিক টনের উপর চাউল আল্-আমিন মডেল নূরানী একাডেমিতে ফলাফল প্রকাশ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন। কাবিন ছাড়াই বিয়ে, ৯ মাস সংসার: ধর্ষণ মামলার আসামি আটক হলেও ৮ ঘণ্টা পর বাদীর ‘জিম্মায়’ মুক্তি বাঘারপাড়ায় পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা

গোদাগাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীরের বিরুদ্ধে মিথ্যাচার

গোদাগাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীরের বিরুদ্ধে মিথ্যাচার


রাজশাহীর গোদাগাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে এক শ্রেণীর দুষ্কৃতকারীদের মিথ্যাচার করার অভিযোগ উঠেছে। এতে করে একজন সফল জনপ্রিয় চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যাচারের ঘটনায় উপজেলাজুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য ও বইছে সমালোচনার ঝড়। সম্প্রতি কিছু অনলাইন নিউজ পোর্টালে গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে নিয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে। সংবাদে বলা হয়েছে, গোদাগাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম আওয়ামী লীগের রাজনীতিতে আসার পর ও উপজেলা পরিষদ চেয়ারম্যান হওয়ার পর থেকে জমি দখল, অবৈধ পুকুর ভরাট, পাওনা টাকা আদায়ের নামে অর্থ আত্মসাৎ, মাদক কারবারিদের রাজনৈতিক সহযোগিতা প্রদান, রাজনৈতিক প্রভাব বিস্তার করে মাদক ব্যবসা পরিচালনাসহ উপজেলা পরিষদের নানা অনিয়মের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। যা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ভিত্তিহীন অপপ্রচার করা হয়েছে। চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ছাত্র জীবন থেকে আওয়ামী ছাত্র লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সফল রাজনীতির কারণে তাকে গোদাগাড়ী উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি পদ দেয়া হয়েছে। তার রাজনীতির সফলতা দেখে তাকে উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক দিয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। অথচ একশ্রেণীর আওয়ামী লীগ বিরোধী কুচক্রী মহল চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে গণমাধ্যম কর্মীদের দিয়ে এসব মিথ্যাচার করাচ্ছেন। বিশেষ করে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের আবারো বিজয় সুনিশ্চিত জেনে এসব মিথ্যাচারের পথ বেছে নিয়েছেন একটি কুচক্রী মহল। গোদাগাড়ী উপজেলার জনসাধারণের ভাষ্য,এতদিন চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের নামে কোন অভিযোগ শোনা গেলোনা। আর এখন নির্বাচনের আগ মুহূর্তে এমন জঘন্য অভিযোগ তোলা হচ্ছে,মানে বুঝতে হবে তার সুনাম নষ্ট করতে ও উপজেলা পরিষদ নির্বাচনে হেয়প্রতিপন্ন করতেই এসব মিথ্যা বানোয়াট ভিত্তিহীন অপপ্রচার চালানো হচ্ছে। গোদাগাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম জানান, আমি বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবীত হয়ে আওয়ামী লীগের রাজনীতি করি। গোদাগাড়ী উপজেলা বাসীর উন্নয়নে এমপি ওমর ফারুক চৌধুরীর দিকনির্দেশনা অনুযায়ী কাজ করে যাচ্ছি। রাজনীতিতে পক্ষে-বিপক্ষে কিছু লোক থাকবে। তাদের কাজ মানুষের ভালো করা না,ভালো কাজের ক্ষতি করাই তাদের কাজ। আমি গোদাগাড়ী বাসী ক্ষতি করেছি, নাকি তাদের পাশে থেকে তাদের উন্নয়নে কাজ করে গেছি, তা আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সবাই দেখতে পাবে ইনশাআল্লাহ।

আরও খবর




6a10892e16591-220526104950.webp
শশুরবাড়িতে বেড়াতে এসে লাশ হলো জামাই

৩ দিন ৫ ঘন্টা ৬ মিনিট আগে