মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

ভোলায় অজানা এক রোগে অসুস্থ হয়ে পড়ছে একের পর এক শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন ৩১ জন।

ভোলা সদর উপজেলায় একটি বিদ্যালয়ের ক্লাস চলাকালে হঠাৎ একের পর এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (১৯ মার্চ) সকালে উপজেলার পশ্চিম চরপাতা মাধ্যমিক বিদ্যালয়ে অন্তত ৩৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসকেরা বলছেন, শিশুরা গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত হতে পারে। শিক্ষার্থীদের মধ্যে কারো মাথাব্যথা, কারো শরীর কাঁপা, কারো দুর্বলতা, কারো দাঁতে দাঁত লেগে যাওয়ার মতো অসুস্থতা দেখা গেছে। এ ঘটনায় তিনদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে স্কুল কর্তৃপক্ষ। ওই স্কুলের সহকারী শিক্ষক আবু সাইয়েদ ভোলার সময়’কে জানান, সকাল ১১টার দিকে ক্লাস চলাকালীন সময়ে হঠাৎ করে জাহিদ নামের এক শিক্ষার্থী মাথাব্যথা নিয়ে ক্লাসে ঘুরে পড়ে। এরপর থেকে একের পর এক শিক্ষার্থী ক্লাসে ঘুরে পড়লে স্থানীয়রা ও শিক্ষকরা একত্রিত হয়ে তাদেরকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে হাসপাতালটিতে অন্তত ৩৫ জন শিক্ষার্থী ভর্তি আছেন। পশ্চিম চরপাতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম জানান, ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত সকল শ্রেণীর শিক্ষার্থীরাই অজানা এই রোগে আক্রান্ত হয়ে পড়েন। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে তিনি খুবই উদ্বিগ্ন। এ ঘটনায় ৩ দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে বলেও ভোলার সময়’কে তিনি নিশ্চিত করেন। এদিকে এ ঘটনায় অসুস্থ হওয়া শিক্ষার্থীদের স্বজনরা হাসপাতালে গিয়ে ভীড় করছেন। কেউ কেউ প্রিয় সন্তানের এমন অসুস্থতা দেখে দিশেহারা হয়ে পড়েছেন।

আরও খবর