দা দিয়ে কুপিয়ে চাচিকে হত্যা, মা হাসপাতালে জয়পুরহাটে কিডনি বিক্রি করেও বদলেনি ভাগ্য! ট্রান্সফরমার চুরি মামলায় গ্রেপ্তার পীরগাছায় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে থানায় মতবিনিময় সভা মোংলায় এক মাস ধরে পানির সংকট, দুর্ভোগে ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ডিজেলের সংকট ২০২৭ সালেও থাকবে: আইইএ ৯ নভেম্বর বসছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন সপ্তাহে দুই দিন নিজ বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতায় প্রধানমন্ত্রীর আহ্বান ২নং উত্তর চরবংশীর গর্ব মো. নাজমুল হাসান, বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম স্থান অর্জন ফুটফুটে শিশুটিকে বাঁচাতে বাড়িয়ে দিন সহায়তার হাত, ওয়াফির হৃদয়ে ছিদ্র মোংলায় দুই মাস পর নারীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার দেওয়ানগঞ্জের ডাংধরায় মা-ছেলেকে পিটিয়ে জখম ও ইজিবাইক ছিনতাই; থানায় অভিযোগ জামালপুরের বকশীগঞ্জে জাল আমেরিকান ডলারসহ গ্রেপ্তার ২: মোটরসাইকেল ও মোবাইল জব্দ কুলিয়ারচরে মাদক, অনলাইন জুয়া ও বিশেষ অভিযানে ০৯ জন গ্রেপ্তার আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে ৬৩ টন ৬০০ কেজি চাউলের ডিও প্রদান লাখাইয়ে বসতঘরে মেঁঝে কেটে চুরি, মোবাইলসহ মূল্যবান মালামাল উধাও। পীরগাছায় রাজবাড়ির দুই পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ইশরাত জাহান কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন দিনাজপুরে নবাগত নার্সদের নবীন বরণ ও ক্যাপিং অনুষ্ঠান অনুষ্ঠিত। সাবেক মেয়র কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা

রিশাদের বিধ্বংসী ইনিংস নিয়ে যা বললেন শান্ত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 19-03-2024 04:38:01 am

শ্রীলঙ্কার রান তাড়ায় ভালো শুরুর পরও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মেহেদী মিরাজ যখন আউট হয়ে ফিরছেন, তখন ক্রিজে আছেন কেবল মুশফিকুর রহিম। অথচ জয় পেতে ৪ উইকেটে স্বাগতিকদের আরও ৫৮ রান প্রয়োজন। এরপর ঝোড়ো ব্যাটিংয়ে আর মুশফিককেও ভাবতেও দেননি রিশাদ হোসেন। মাত্র ১৮ বল মোকাবিলায় তিনি ৪৮ রান করেন। যা দেখে ব্যাটার রিশাদের প্রশংসা করেছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।


সংবাদ সম্মেলনে রিশাদের ঝোড়ো ইনিংস নিয়ে শান্ত বলেন, ‘প্রথমে তো বোলিংটা খুবই গুরুত্বপূর্ণ। লেগ স্পিনার আমাদের নাই, ওর যদি গত নিউজিল্যান্ড সিরিজ থেকে দেখা হয় আমার মনে হয় ভালো বোলিং করেছে। সাথে ব্যাটিংটাও নিউজিল্যান্ড সিরিজে যেরকম ছিল, সেখান থেকে আরও উন্নতি করেছে মনে হয়। তবুও অনেক উন্নতির জায়গা আছে। ওটা নিয়ে কাজও করছে। অবশ্যই অনেক খুশি। এরকম প্লেয়ার দলে থাকলে তো অবশ্যই ক্যাপ্টেনের জন্য অনেক সহজ হয়।’


এছাড়া রিশাদের ফিল্ডিংয়ের প্রশংসাও করেন শান্ত, তবে এখনই ব্যাটিং নিয়ে আনন্দে আত্মহারা না হতেও পরামর্শ দিলেন টাইগার অধিনায়ক, ‘আমার মনে হয় সে খুব ভালো ফিল্ডার। ব্যাটিংটা উন্নত হচ্ছে আস্তে আস্তে। বোলিংটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। আজকেও মাঝে গুরুত্বপূর্ণ একটা উইকেট এনে দিয়েছে। এটা অবশ্যই দলের জন্য ভালো। তবুও এখনই খুব বেশি এক্সাইটেড হওয়ার প্রয়োজন নাই। অনেক উন্নতির জায়গা আছে।’


ম্যাচটিতে বাংলাদেশি ব্যাটাররা শেষদিকে ঝড় তুললেও, জয়ের পথটা সহজ হয়ে ওঠে বোলারদের কল্যাণে। বিশেষ করে পেসাররা নতুন বলে দ্রুত উইকেট তুলে নিয়ে বড় জুটি গড়তে দেননি লঙ্কানদের। বোলারদের সেই কৃতিত্ব দিয়ে শান্ত বলেন, ‘আমার মনে হয় না এই উইকেটে এর চেয়ে দ্রুত আউট করা যেত। খুবই ভালো বোলিং করেছে বোলাররা। ২৩৬ (রানে) আমরা আটকাইসি ওদের। তাসকিন, শরিফুল, ফিজ, মিরাজ, রিশাদ প্রত্যেকটা বোলারই খুবই ভালো বোলিং করেছে। উইকেটে শুরুতে একটুখানি সাহায্য ছিল, পেসাররা সেটা কাজে লাগিয়েছে। টার্গেট যা দিয়েছে আমাদের এটা তাড়া করার মতোই ছিল।’

আরও খবর


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

২৬ দিন ২৩ ঘন্টা ৪৩ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

৩০ দিন ৬ ঘন্টা ৪৮ মিনিট আগে