কচুয়ায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন লাখাইয়ে তীব্র লোডশেডিংয়ে নষ্ট হচ্ছে ফ্রিজের মাছ-মাংস,অকেজো হচ্ছে ইলেকট্রিক পণ্য। ‎সুন্দরবনে ঢুকতে বনজীবিদের সংশয় ঝিনাইগাতীতে গুরু-শিষ্য প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও কর্মসংস্থানের উপকরণ বিতরণ ঝড়ে পড়া শিশু হবে শূণ্য কোটায়-- ্শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাঘায় নজরুল বর্ষের উদ্বোধন, শিক্ষার্থীদের নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু চন্দনাইশে ডাকাতি করে লুট প্রায় ৬০ লাখ টাকার মালামাল পটিয়ায় সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৭টি ধারায় মামলা, তদন্ত চলছে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় আলিম ১ম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ ঈশ্বরগঞ্জে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে শ্রবণ উপকরণ বিতরণ তৃতীয় টার্মিনাল চালু করতে ৯০২ কোটি টাকা প্রয়োজন: সংসদে বিমানমন্ত্রী স্থানীয় ভোট: আজ চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি বগুড়ার আদমদীঘিতে বিধবা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ হোসেনপুরে বরের গাড়ী থেকে নববধু ছিনতাই যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীর সেনবাগের গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বাতাকান্দিতে মতবিনিময় সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার

বগুড়ার শেরপুরে গাঁজাসহ যুবক গ্রেপ্তার


বগুড়ার শেরপুরে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রিকালে সম্রাট আব্দুল মোমিনকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। সোমবার (১৮মার্চ) দুপুরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়। পুলিশের অভিযানে গ্রেপ্তার হওয়া আব্দুল মোমিন উপজেলার খামারকান্দি ইউনিয়নের খামারকান্দি (হাটখোলা) এলাকার আবু বকর সিদ্দিকের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, আব্দুল মোমিন বেশকিছুদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে শেরপুর উপজেলায় রকমারি মাদকদ্রব্য বিক্রি করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় রবিবার (১৭মার্চ) রাতে নিজ বসতবাড়ির পাশের ফাঁকা মাঠে গাঁজাসহ রকমারি মাদক বিক্রি করছে-গোপনে এমন সংবাদ আসে। পরে পুলিশ সেখানে অভিযান পরিচালনা করেন। এসময় এক কেজি গাঁজাসহ আব্দুল মোমিনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা এই তথ্য নিশ্চিত করে জানান, গ্রেপ্তার হওয়া আব্দুল মোমিন একজন পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। পাশাপাশি নিজেও মাদক সেবন করেন। তার বিরুদ্ধে শেরপুর থানাসহ দেশের বিভিন্ন জেলা-উপজেলায় একাধিক মামলা রয়েছে। সে পুলিশের চোঁখ ফাকি দিয়ে এই উপজেলায় মাদকদ্রব্যের রমরমা ব্যবসা করছিল। এরই ধারাবাহিকতায় মাদকদ্রব্য বিক্রিকালে গাঁজাসহ হাতেনাতে তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়া গ্রেপ্তার হওয়া আব্দুল মোমিনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে সোমবার বিকেলে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

Tag
আরও খবর