মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

রিটার্নের প্রমাণপত্র না ঝুলালে ২০ হাজার টাকা পর্যন্ত জরিমানা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 18-03-2024 03:22:13 am

সহজে দৃষ্টিগোচর হয়—এমন স্থানে আয়কর রিটার্ন জমা দেওয়ার প্রমাণপত্র প্রদর্শন না করলে ৫ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত জরিমানা গুনতে হবে ব্যবসায়ীদের।


কারণ ব্যবসাপ্রতিষ্ঠানে আয়কর রিটার্ন জমা দেওয়ার প্রমাণপত্র ঝুলিয়ে রাখা বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আর নির্দেশ অমান্য করা হলে ব্যবসাপ্রতিষ্ঠানকে ঐ জরিমানা দিতে হবে।



সম্প্রতি জরিমানার হার নির্দিষ্ট করে আদেশ জারি করেছে এনবিআর। সংস্থাটির সদস্য (কর ব্যবস্থাপনা ও মানবসম্পদ বিভাগ) সৈয়দ মোহাম্মদ আবু দাউদ সই করা আদেশ সূত্রে এসব তথ্য জানা গেছে।


আদেশে বলা হয়েছে, আয়কর আইনের ২৬৫ ধারায় আয়কর রিটার্ন জমা দেওয়ার প্রমাণপত্র ঝুলিয়ে রাখার বিধান রয়েছে। ব্যবসার স্থানে দৃষ্টিগোচরভাবে রিটার্ন জমার প্রমাণপত্র ঝুলিয়ে না রাখলে উপকর কমিশনার জরিমানা করতে পারবেন। জরিমানার পরিমাণ হবে পাঁচ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত।



সব ব্যবসাপ্রতিষ্ঠানে, যাদের আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক; তারা রিটার্ন জমার প্রমাণপত্র ঝুলিয়ে রাখছে কি না, তা নিশ্চিত করতে অঞ্চলগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে আদেশে।


প্রসঙ্গত, কোম্পানি শ্রেণির করদাতার ২০২৩-২৪ কর বছরের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করা হয়। এর আগে কোম্পানি শ্রেণির আয়কর দাখিলের সময় শেষ ছিল ২৮ ফেব্রুয়ারি। তবে অনেক কোম্পানিসহ এফবিসিসিআই সময় বৃদ্ধির আবেদনের পরিপ্রেক্ষিতে ঐ সময় বৃদ্ধি করা হয়েছে। 

আরও খবর