দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাওনা টাকা চাইতে গিয়ে মারধরে দোকানির মৃত্যু

কক্সবাজার টেকনাফ উনছিপ্রাং পাওনাকৃত টাকা চাওয়াকে কেন্দ্র করে চড়-থাপ্পড় ও ঘুষির ১২ঘন্টা পর মারা গেলেন মোক্তার (৫৬) নামের এক সবজি বিক্রেতা ।

আজ রোববার (১৭মার্চ) ভোর ৫টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য নেওয়ার পথে মৃত্যু হয়।

নিহত সবজি বিক্রেতা উপজেলা হোয়াইক্ষং ইউনিয়ন উনছিপ্রাং এলাকার বাসিন্দা।

অভিযুক্তদের নাম বাদশা ওরপে পেটু বাদশা , তিনি উনছিপ্রাং এলাকার মৌলভী রুস্তম এর পুত্র।

নিহত পরিবার সূত্রে জানা যায়, নিহত মোক্তার উনছিপ্রাং এলাকায় সবজি বিক্রি করেন।কিছুদিন আগে ঐ এলাকার বাসিন্দা বাদশা ওরপে পেটু বাদশা মোক্তারের দোকান থেকে সবজি কিনে নিয়ে যায়। গতকাল (১৬ মার্চ) সবজির বকেয়া টাকা চাইতে গেলে বাদশা উত্তেজিত হন। টাকা চাওয়াকে কেন্দ্র করে তাঁদের তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে বাদশা নিহত মোক্তারকে এলোপাতাড়ি চড়-থাপ্পড় ও ঘুষি মারেন। মারধরের এক পর্যায়ে জ্ঞান হারান মোক্তার। স্থানীয় কয়েকজন তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে তার বাড়িতে পৌঁছে দেন।

এরপর মোক্তার শারীরিকভাবে আরও অসুস্থ হয়ে পড়েন। আজ রোববার ভোরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত মোক্তারের ছেলে মোস্তফা বলেন, আমার বাবা আর মাইরেন না। ভাই, মাফ চাই। মাফ চাই ভাই। আমাকে একটু পানি খেতে দেন। আমি মরে যাব। এভাবেই চিৎকার দিয়ে আকুতি জানালেও রক্ষা পাইনি বাদশার হাত থেকে। আমরা গরিব। আমাদের বিচার হয় না।

এই বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওসমান গনী বলেন, ঘটনাস্থলে আমাদের টিম গেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Tag
আরও খবর