মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

রোহিঙ্গাদের দেখতে কক্সবাজার আসছেন সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া

 বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবির কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দেখতে সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া চার দিনের সফরে ১৮ মার্চ বাংলাদেশে আসছেন।


জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) শুভেচ্ছাদূত হিসেবে তিনি এ সফরের সময় সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি, উদ্যোক্তা, উন্নয়ন অংশীদারদের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন।


তিনি পরিবেশবান্ধব ও ডিজিটাল উত্তরণে ব্যবসার ভূমিকা নিয়ে একাধিক অনুষ্ঠানে অংশ নেবেন।


সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার (১৩ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।


বাংলাদেশ সফরের সময় সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়ার সফরসঙ্গী হিসেবে থাকছেন জাতিসংঘের সহকারী মহাসচিব উলরিকা মোদের ও সুইডেনের আন্তর্জাতিক উন্নয়ন এবং বৈদেশিক বাণিজ্যবিষয়ক মন্ত্রী ইয়োহান ফরসেল।


সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি, উদ্যোক্তা, উন্নয়ন অংশীদারদের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন প্রিন্সেস ভিক্টোরিয়া। তিনি পরিবেশবান্ধব ও ডিজিটাল উত্তরণে ব্যবসার ভূমিকা নিয়ে একাধিক অনুষ্ঠানে অংশসহ বিশ্বের বৃহত্তম শরণার্থীশিবিরে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দেখতে কক্সবাজার যাবেন।

Tag
আরও খবর