‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি"

সরকারি দলের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবীতে সংখ‍্যালঘু সম্প্রদায়ের গণ অনশন কর্মসূচি

 সাম্প্রদায়িক সহিংসতা চিরতরে বন্ধসহ সরকারি দলের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে সারাদেশব‍্যাপির অংশ হিসেবে দিনাজপুর জেলায় সংখ‍্যালঘু সম্প্রদায়ের গণ অনশন কর্মসূচি পালিত হয়েছে।
"ধর্মীয় রাষ্ট্র নয়,ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই।ধর্ম যার যার রাষ্ট্র সবার""মানবাধিকারের সংগ্রাম চলছেই,চলবে এই প্রতিপাদ‍্যকে সামনে রেখে দিনাজপুর জেলায় ২২অক্টোবর শনিবার সকাল ১০টায় দিনাজপুর প্রেসক্লাবের সামনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলা শাখা,হিন্দু-বৌদ্ধ,খ্রিষ্টান ঐক‍্য পরিষদ ও অন‍্যান‍্য অংগসহযোগী সংগঠনের আয়োজনে সকাল সন্ধ‍্যা গন অনশন কর্মসূচি পালন কালে বক্তারা বলেন সরকার সংখ‍্যালঘু সম্প্রদায়কে শুধুই আশার বানী শুনিয়েছেন কিন্তু অদ‍্যাবদি নির্বাচনী ইশতেহারে দেয়া প্রতিশ্রুতির কোনটি পুরন করেনি।এই দেশ সবার।সব জাতির মিলিত প্রচেষ্টায় আজ বাংলাদেশ স্বাধীন হয়েছে।একই দেশে জন্মগ্রহন করে রাষ্ট্রের প্রতিটি কাজে সমদায়িত্ব পালন করলেও আমরা কেন আজ বার বার একটি কথা দিয়েই বিবেচিত হই সংখ‍্যা লঘু।আমরা সংখ‍্যালঘুর তিরষ্কার নিয়ে বাঁচতে চাই না।আমরা বাঁচতে চাই স্বাধীন সার্বভৌম অসম্প্রদায়িক বাংলাদেশের নাগরিক হিসেবে।এছাড়াও বক্তরা ২০১৮সালের সরকারি দলের নির্বাচনী ইসতেহারে দেওয়া প্রতিশ্রুতি যেমন সংখ‍্যালঘু সুরক্ষা আইন প্রনয়ন,বৈষম‍্য বিলোপ আইন প্রনয়ন,দেবোত্তর সম্পত্তি সংরক্ষন আইন প্রনয়ন,জাতীয় সংখ‍্যালঘু কমিশন গঠন,অর্পিত সম্পত্তি প্রত‍্যার্পন  আইন যথাযত বাস্তবায়ন,পার্বত‍্য শান্তিচুক্তি ও পার্বত‍্য ভূমি কমিশন আইনের যথাযত বাস্তবায়ন ও সমতলের আদিবাসীদের জন‍্য পৃথক ভূমি কমিশন গঠন অদ‍্যাবদি বাস্তবায়ন হয়নি।তাই আমরা সোচ্চার ও দীপ্ত কন্ঠে বলতে চাই আমরা এদেশের নাগরিক এদেশের সমঅধিকার নিয়েই বাঁচতে চাই।এবং সরকারের দেওয়া নির্বাচনী ইসতেহারের সঠিক বাস্তবায়ন চাই বলে কর্মসূচিতে উপস্থিত। সংগঠনের নেতা কর্মীরা সরকারের কাছে উদাত্ত আহবায়ন জনান। গন অনশন কর্মসূচিতে অংশগ্রহন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি স্বরুপ বকশী বাচ্চু,সাধারন সম্পাদক উওম কুমার রায়,হিন্দু,বৌদ্ধ,খ্রিষ্টান ঐক‍্য পরিষদের সভাপতি সুনীল চক্রবর্তী,সাধারন সম্পাদক রতন সিং,রাজ দেবোত্তর এষ্টেটের এজেন্ট রঞ্জিত সিং,বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশন বিরল উপজেলা শাখার সভাপতি যোসেফ মুর্মু,চিরির বন্দর উপজেলা শাখার সভাপতি ডুই টুডু,পূজা উদযাপন পরিষদ দিনাজপুর পৌর শাখার সাধারন সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র,হিন্দু বৌদ্ধ খ্রিষ্ট্রান ঐক‍্য পরিষদের সদর উপজেলা শাখার সভাপতি এ‍্যাড.দীজেন্দ্র নাথ রায় দীজেন,মহিলা ঐক‍্য পরিষদের সভাপতি মিনতি রায়,সাধারন সম্পাদক মল্লিকা রানী,মহানাম যজ্ঞের সাধারন সম্পাদক উজ্জ্বল কুমার রায়,যুব ঐক‍্য পরিষদ কেন্দ্রীয় কমিটির পরিবেশ বিষয়ক সম্পাদক পিয়াস সরকার,পূজা উদযাপন পরিষদ শহর শাখার সহ সাংগঠনিক সম্পাদক টুন্নু বকশী,প্রচার সম্পাদক উওম কুমার রায়,দপ্তর সম্পাদক পাপন চৌ. প্রকাশনা বিষয়ক সম্পাদক চয়ন সরকার এছারাও সদস‍্য অরুন কুমার,গনেষ চন্দ্র প্রমুখ।

Tag
আরও খবর