এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার নালিতাবাড়ীর সিবিও নেতৃবৃন্দের জামালপুরের উন্নয়ন সংঘের সীডস প্রকল্প পরিদর্শন মাঝ নদীতে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবে নিখোঁজ দুই জেলে ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু

পলাশ ফুলে সেজেছে রাজশাহী কলেজ

Abdul Alim ( Contributor )

প্রকাশের সময়: 13-03-2024 10:35:59 am

পলাশ ফুলে সেজেছে রাজশাহী কলেজ

বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা কারা যে ডাকিলো পিছে বসন্ত এসে গেছে।


কোকিলের মায়াবী সুরে শ্যামলিমার জেগে জবুথবু শীতের আষ্টেপৃষ্ঠে বন্ধন থেকে জীর্ণতা সরিয়ে প্রকৃতির ফুলে ফুলে সেজে ওঠার দিন এই বসন্ত।

রাজশাহী কলেজ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। কলেজ ক্যাম্পাসে প্রবেশ করার পূর্বেই কলেজ গেইট এ নজরে পরে আগুন ঝরা পলাশ ফুল। এছাড়া কলেজের মধ্যে বিভিন্ন জায়গায় রয়েছে পলাশ ফুলের গাছ।

বসন্ত মানেই ফুলের সমারোহ আর ফুল মানে রঙ্গের রঙ্গীন মেলা। আগুন ঝরা পলাশ ফুল আমাদের জানান দিচ্ছে ঋতুররাজ বসন্ত চলছে। পলাশ ফুল নিয়ে কবি কাজী নজরুল ইসলাম তার একটি গানে লিখেছেন - হলুদ গাঁদার ফুল,রাঙ্গা পলাশ ফুল, এনে দে এনে দে নইলে বাধব না বাধব না চুল।

পলাশ ফুলের গাছে নাম লেখা সাথে বৈঙ্গানিক নাম Butea monosperma । দূর থেকে দেখে মনে হয় যেন আগুন জ্বলছে গাছে। এজন্য আগুনের  উপমায় পলাশ ফুলকে অরণ্যের অগ্নিশিখা বলা হয়।

রাজশাহী কলেজের ২য় প্রবেশদ্বারে শহীদ মিনারে পাশে অবস্থিত রয়েছে পলাশ ফুলের গাছ।পাতা ঝরা গাছে অগ্নির মতো জলজল করে জ্বলতে দেখা যায় পলাশ ফুলকে।শুধু ছাত্র-ছাত্রীরা নয় মুগ্ধ হচ্ছেন প্রকৃতি প্রেমিক দর্শনার্থীরাও।


কলেজে প্রবেশের সময় শহীদ মিনারে ফুল পড়ে থাকতে দেখা যায়,দেখে মনে হয় যেন প্রতিদিন সকালে রাজশাহী কলেজ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে, পুরো বসন্ত জুড়ে রাজশাহী কলেজের পক্ষ থেকে সন্মান ও শ্রদ্ধা পাচ্ছে ভাষা শহিদরা।


কলেজে প্রবেশের সময় অনেক ফুল প্রেমিকদের দেখা যায় তারা মনের আনন্দে ফুল কুড়াচ্ছে। বিকেলের দিকে হাজারো দর্শনার্থীরা ব্যস্ত হয়ে পড়ে পলাশ ফুলের ছবি তোলা নিয়ে। রাজশাহী কলেজ ক্যাম্পাসের আকর্ষণীয় দিকগুলোর মধ্যে পলাশ ফুলের সৌন্দর্য অন্যতম।


ইংরেজি বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী  মোসাঃ রেহেনুমা খাতুন বলেন পলাশ ফুল আমার খুব প্রিয়। পলাশ ফুলের ছবি তুলতে আমার অনেক ভালো লাগে। কলেজে আসলে প্রায় প্রতিদিনই আমি পলাশ ফুল দেখতে আসি।

অর্থনীতি বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী জুয়েল বলেন, পলাশ ফুল খুব পছন্দের একটি ফুল। প্রথম প্রথম ফুটন্ত অবস্থায় পলাশ ফুলের সৌরভ আমার খুব ভালো লাগে। কলেজে প্রবেশের পর পলাশ ফুল দেখলে মনে একটা ভালো লাগা কাজ করে।

মার্কেটিং বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী হুসনিয়ারা রুহি বলেন, পলাশ ফুল ভালো লাগে তবে গাছে থাকা অবস্থাতেই ভালো লাগে। গাছ থেকে ঝরে পড়ার পর সেগুলো নিচে পরে থেকে অনেকটাই আবর্জনায় পরিণত হয় যেটা আমার ভালো লাগে না। কিন্তু পলাশ ফুল আমার খুব পছন্দ।


রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আব্দুল খালেক বলেন, ১৯৫২ সালে নির্মিত  শহীদ মিনারের পাশে ভাষা শহীদদের স্বৃতি স্মরণে পলাশ ফুলের গাছ লাগানো হয়। রক্তরাঙ্গা পলাশ ফুল আমাদের স্বরণ করিয়ে দেয় রফিক,শফিক,জব্বার,বরকতসহ হাজারো ভাষা শহীদদের কথা। কলেজে ছাত্র-ছাত্রীদের অনেক সময় ফুল কুড়োতে দেখা যায়। আমি চায় পলাশ ফুলের মতোয় ছাত্র-ছাত্রীদের শিক্ষা জীবন প্রস্ফুটিত হোক।




আরও খবর