মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

দুর্ভিক্ষের মুখে অন্যরকম রমজান গাজাবাসীর

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 12-03-2024 01:40:49 am


গাজার বাসিন্দা ফিলিস্তিনি নারী হানা আল-মাসনি তাঁর স্বামী ও ছয় সন্তানকে নিয়ে তাঁদের ‘নতুন বাড়িতে’ পবিত্র রমজানের প্রস্তুতি নিয়েছেন। তবে এবারের রমজানে নেই কোনো সাজসজ্জা, ভালো খাবারের ব্যবস্থা কিংবা লেবু ও কমলাগাছের নিচে বসে কোরআন পাঠের আয়োজন। এমনকি সাহরি কিংবা ইফতারের জন্য সামান্য খাবারেরও নিশ্চয়তা নেই।গতকাল সোমবার থেকে গাজায় শুরু হয়েছে পবিত্র রমজান মাস।

পাঁচ মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলি প্রতিশোধমূলক হামলায় জনপদটির বিশাল অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ঘটেছে ৩০ হাজারের বেশি প্রাণহানি। পুরো গাজাতেই খাদ্যসংকট থাকলেও উত্তরে রীতিমতো দুর্ভিক্ষ চলছে। সেখানে অনাহারে বেশ কয়েকটি শিশুর মৃত্যু ঘটেছে।অনাহারের শঙ্কা নিয়েই মাসব্যাপী রোজা রাখার প্রস্তুতি নিচ্ছে ফিলিস্তিনিরা। সাধারণত মুসলিমপ্রধান ফিলিস্তিনে উৎসবমুখর পরিবেশে রমজান শুরু হয়। কিন্তু এবার অব্যাহত ইসরায়েলি হামলা, যুদ্ধবিরতির আলোচনায় স্থবিরতা ও ইসরায়েলি পুলিশের কড়া পাহারার মধ্যে শুরু হচ্ছে মুসলিমদের পবিত্র মাসটি।দক্ষিণ গাজার খান ইউনিস শহরের সাজানো সংসার ফেলে স্বামী-সন্তান নিয়ে রাফাহ শহরের একটি জরাজীর্ণ তাঁবুতে নতুন সংসার পেতেছেন হানা আল-মাসনি।৩৭ বছরের এই নারী বলেন, ‘আমার মেয়েরা প্রতিবছর রমজানে বাড়ি সাজানোর জন্য পয়সা জমাত। আমিও প্রতিবছর রমজানে নতুন লণ্ঠন কিনতাম। তবে এবার এসবের কিছুই নেই। ব্যাপারটা ভীষণ হতাশা ও কষ্টের।’খান ইউনিসের কাছে জাতিসংঘ পরিচালিত একটি আশ্রয়কেন্দ্র থেকে রাফাহ শহরে আশ্রয় নিয়েছেন হোসেন আল-আওদা।

তাঁর অবস্থাও রীতিমতো বেহাল। একটি আন্তর্জাতিক এনজিওর প্রগ্রাম অফিসার হলেও ইসরায়েলি হামলা শুরুর পর থেকে তাঁর পাতে মাংস পড়েনি বললেই চলে। এখন টিনজাত মটরশুটি খেয়ে কোনো রকমে দিন পার করছেন হোসেন। রমজানেও এই নিয়মের হেরফের হবে না জানিয়ে তিনি বলেন, ‘বাজারে বাদাম আর শুকনা ফল পাওয়া যাচ্ছে। সাধারণত এসব দিয়েই আমরা ইফতার করি। কিন্তু এবার এসব পণ্যের দাম বড্ড চড়া। তাই ইফতারেও মটরশুটিই খেতে হবে।’এদিকে রমজান মাসে স্থানীয় মুসলিমরা প্রতিদিন ইসলাম ধর্মের তৃতীয় পবিত্রতম স্থান হিসেবে বিবেচিত আল আকসা মসজিদে নামাজ পড়বেন বলে ধারণা করা হচ্ছে। এ জন্য কঠোর নিরাপত্তাব্যবস্থা নিয়েছে ইসরায়েল। পুরনো জেরুজালেম শহরের সরু গলিগুলোসহ এলাকাজুড়ে হাজার হাজার পুলিশ বাড়তি মোতায়েন করা হয়েছে। ইসরায়েলের কট্টরপন্থী নেতাদের কেউ কেউ আল আকসায় যাওয়ার ওপর বিধি-নিষেধের কথা বললেও যুক্তরাষ্ট্র তা না করার জন্য সতর্ক করে দিয়েছে।


মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত রবিবার রমজান উপলক্ষে দেওয়া এক বার্তায় গাজায় মানবিক ত্রাণ সহায়তা অব্যাহত রাখা, যুদ্ধবিরতি এবং মধ্যপ্রাচ্য অঞ্চলে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার অঙ্গীকার করেছেন। যুক্তরাষ্ট্র হামাসের বিরুদ্ধে ইসরায়েলি হামলায় প্রথম থেকেই সমর্থন দিয়ে এলেও বিপুলসংখ্যক বেসামরিক লোকের মৃত্যুতে সম্প্রতি যুদ্ধবিরতির জন্য চাপ দিচ্ছে।এদিকে গাজায় ‘নৃশংস অপরাধ’ বন্ধ করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। গত রবিবার রমজান উপলক্ষে দেওয়া এক বিশেষ বার্তায় এ আহ্বান জানান তিনি।

আরও খবর