নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬ সাতক্ষীরার কলারোয়ায় সন্ত্রাস দমন আইনে ৫৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, হারিয়ে যাচ্ছে সেই ঘাট লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান। কচুয়ায় গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার 'বেগম পাড়া' নাটক নিয়ে বড় পর্দায় আসার অপেক্ষায় শাহীন আহমেদ রাজ সেবা করার প্রত্যয়ে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মিজান শিক্ষকতা জীবনের ইতি, ভালোবাসায় সিক্ত ঝর্ণা ইয়াসমিনের বিদায় অসহায় বৃদ্ধ দম্পতির পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন দুই হাজার টাকা ঘুষ নিয়ে ফেঁসে যাচ্ছেন গোয়ালন্দের নির্বাচন কর্মকর্তা,ভিডিও ভাইরাল, শোকজ ‎ দিনাজপুরে অবৈধ মজুদের দায়ে ১,৩৯১ বস্তা সার জব্দ,‌ ৪ ডিলারকে জরিমানা ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সাতক্ষীরায় দুই কোমলমতি শিক্ষার্থীর মৃত্যু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত

পাকিস্তানের কোচ হবার দৌড়ে ওয়াটসন-স্যামি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 10-03-2024 02:49:22 pm

পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের পরবর্তী কোচ হবার দৌড়ে আছেন অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার শেন ওয়াটসন ও ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ^কাপ জয়ী সাবেক অধিনায়ক ড্যারেন স্যামি। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পছন্দের তালিকায় শীর্ষে আছেন ওয়াটসন।
গত বছরের ডিসেম্বরে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরে পাকিস্তানের টিম ডিরেক্টর ও প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ।  দুই সফরে চরম ব্যর্থতার পর হাফিজ সড়ে দাঁড়ালে শূণ্য হয়ে পড়ে পাকিস্তান দলের প্রধান কোচের পদটি।
আগামী এপ্রিলে ঘরের মাঠে নিউজিল্যান্ড সফরের আগেই  প্রধান কোচ নিয়োগ দিতে চায়  পিসিবি। অস্থায়ী কাউকে নিয়োগ না করে দীর্ঘমেয়াদে কোচ খুঁজছে পিসিবি।
পিসিবির পছন্দের তালিকায় আছেন ওয়াটসন ও স্যামি। তবে পিসিবির পছন্দের তালিকায় এগিয়ে ওয়াটসন।
বর্তমানে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন ওয়াটসন। তার অধীনে পাঁচ বছরের মধ্যে প্রথম প্লে-অফে খেলার সুযোগ তৈরি হয়েছে কোয়েটার সামনে।
ক্রিকেটীয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর, এরই মধ্যে ওয়াটসনের সাথে যোগাযোগ করা হয়েছে। তবে এখনও নিশ্চিত নয় যে, প্রস্তাব পেলে সেটি গ্রহণ করবেন কি-না ওয়াটসন। কারন এমনিতে সারাবছর বেশ ব্যস্ত সময় পার করেন ওয়াটসন।
পিএসএলের পাশাপাশি যুক্তরাষ্ট্রের মেজর লিগে সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের কোচ, আইসিসির ইভেন্টে স্টার স্পোর্টসের সাথে ধারাভাষ্যকর হিসেবে এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের  (আইপিএল) সাথেও জড়িত আছেন সিডনিতে পরিবারের সাথে থাকা ওয়াটসন। গত দুই মৌসুমে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের কোচ রিকি পন্টিংয়ের সহকারী হিসেবেও কাজ করেছেন তিনি।
কোয়েটা দলের সাথে  ওয়াটসনের সখ্যতায় দারুন মুগ্ধ পিসিবি। তবে দুই পক্ষের চুক্তি নির্ভর করবে প্রধান কোচ হিসেবে পাকিস্তানে কতটা সময় দিতে হবে তাকে, সেটির উপর।
পিএসএলের মাধ্যমে পাকিস্তানে জনপ্রিয়তা অর্জন করেছেন স্যামি। পিএসএলে অনেক বিদেশীকে ভেড়াতে বড় ভূমিকা রাখেন স্যামি। অনেক ক্রিকেটারই যখন পাকিস্তানে খেলতে আগ্রহী ছিলেন না, তখন পিএসএলে খেলে ও নেতৃত্ব দিয়ে তাদের উৎসাহিত করেছেন স্যামি। এছাড়া পিএসএলে কোচ হিসেবেও কাজ করেছেন তিনি। বর্তমানে পেশোয়ার জালমির কোচ স্যামি।
এছাড়াও ওয়েস্ট ইন্ডিজের সীমিত ওভারের দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন স্যামি। আগামী টি-টোয়েন্টি বিশ^কাপকে সামনে রেখে জাতীয় দলের দায়িত্ব ছেড়ে স্যামির পাকিস্তানে পাড়ি জমানোর সম্ভাবনা একেবারেই ক্ষীণ।

আরও খবর





6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৪৮ দিন ৬ ঘন্টা ২৬ মিনিট আগে