জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া

ভারতকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 10-03-2024 12:22:27 pm

বাংলাদেশের নারী ফুটবলে যোগ হলো আরও একটি অর্জন। টাইব্রেকারে গোলরক্ষক ইয়ারজান বেগমের নৈপুণ্যে ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলেছে লাল সবুজের প্রতিনিধিরা।


এইতো কিছুদিন আগের কথা। সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিল বাংলাদেশ ও ভারত। যে ফাইনাল খেলায় শুরু থেকে শেষ পর্যন্ত ছিল নাটকীয়তা। আবারও যেন তারই পুনরাবৃত্তি ঘটলো আজ সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপে। তবে অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে দুই ফাইনালিস্টই জয়ী হলেও অনূর্ধ্ব-১৬ তে তা হয়নি।


সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে অমীমাংসিত ছিল। টাইব্রেকারে গোল কিপারের দৃঢ়তায় ভারতকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।


১০ মার্চ, রবিবার বিকেল সোয়া ৩টায় নেপালের কাঠমান্ডুতে ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ। ম্যাচের নির্ধারত সময়ের খেলা শেষ হয় ১-১ সমতায়। ভারতের হয়ে গোল করেন আনুশকা। অপরদিকে দলের সমতাসূচক গোল করেন বাংলাদেশের মরিয়ম।


শেষ পর্যন্ত কোনো গোল না হওয়ায় ম্যাচের ভাগ্য গড়ায় টাইব্রেকারে। পেনাল্টি শুট আউটের প্রথম শটটিই মিস করে বাংলাদেশ। তবে গোলরক্ষকের দারুণ নৈপূণ্যে টাইব্রেকারে লড়াই জমিয়ে শিরোপা জেতে লাল-সবুজের প্রতিনিধিরা।


এদিন ম্যাচের চতুর্থ মিনিটেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। সতীর্থের লম্বা পাস থেকে বল সংগ্রহ করেই কোনাকুনি শটে ভারতকে এগিয়ে দেন তিনি। এর মিনিট আটেক পরেই আবারো বাংলাদেশের ডেরাই আক্রমণ চালায় ভারত। তবে সে যাত্রাই বেঁচে যায় সাইফুল বারী টিটুর শিষ্যরা।


এরপর ম্যাচে সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে অর্পিতারা। কিন্তু বেশ কয়েকবার সুযোগ তৈরি করেও ব্যর্থ হয় বাংলাদেশের মেয়েরা।


ম্যাচের ৪১তম মিনিটে ফ্রি কিক পেলেও সেই সুযোগ কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। ভারতের শক্ত রক্ষণভাগ ভাঙতে ব্যর্থ হয় টিটুর শিষ্যরা। এরপরেই কর্নার কিক থেকে ভারতের ডি-বক্সে আক্রমণ চালায় সাথী-ফাতেমারা। কিন্তু দারুণ দক্ষতায় দলকে বিপদ থেকে রক্ষা করে ভারতের এলিজাবেথ-রুপশ্রীরা।


শেষ পর্যন্ত কোনো গোল না হওয়ায় ১-০ গোলে পিছিয়ে থেকে বিরিতিতে যায় অর্পিতার দল। বিরতি থেকে ফিরেই সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। তবুও কাঙ্ক্ষিত সেই গোলের দেখা মিলছিল না।


অবশেষে ম্যাচের ৬৮তম মিনিটে ফ্রি কিক পায় বাংলাদেশ। অর্পিতার নেয়া দূর পাল্লার শটটি ভারতের ডিফেন্সের পায়ে লেগে গোলপোস্টের বাইরে দিয়ে চলে যায়। এতে কর্নার পায় বাংলাদেশের মেয়েরা।


ম্যাচের ৬৯তম মিনিটে বাংলাদেশ স্ট্রাইকার থুইনুই মারমার নেয়া কর্নার কিক থেকে দলকে সমতায় ফেরান মরিয়ম। সেই গোলেই ১-১ সমতায় শেষ হয় নির্ধারিত সময়ের খেলা। শেষ পর্যন্ত টাইব্রেকারে ভারতকে (৩-২) পরাজয়ের তেতো স্বাদ দেন অর্পিতা-সাথীরা।


আরও খবর
6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

১৮ ঘন্টা ৩৫ মিনিট আগে







6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৪৯ দিন ৮ ঘন্টা ৪ মিনিট আগে