শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা, সাবেক স্ত্রী-শ্যালিকাসহ গ্রেপ্তার ৩ বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে শমশেরনগর ক্রিকেট একাডেমির উদ্বোধন করলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আশরাফুল ক্ষেতলালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮২ বস্তা সার জব্দ দিনাজপুরে ৪২ বিজিবির অভিযানে ১ লাখ ১৫ হাজার টাকার নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার হাতিয়া গণহত্যা দিবস কে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি নাগেশ্বরী বণিক সমিতির নির্বাচন পরিচালনায় আহ্বায়ক কমিটি গঠন; আহ্বায়ক হলেন তিনবারের সাবেক সভাপতি নূরন নবী দুলাল মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল ১২৫ প্রতিষ্ঠানের ৯ শতাধিক শিক্ষার্থী দুটি পা কেড়ে নিয়েছিল নিষ্ঠুর সড়ক, আজ সেই হাসেম মিয়ার চোখে নতুন বেঁচে থাকার স্বপ্ন গফরগাঁওয়ে অনুসন্ধানী দুই সাংবাদিকের উপর হামলা ‎পবিপ্রবির রিজেন্ট বোর্ডের ৫৯তম সভা অনুষ্ঠিত এগ্রোইকোলজি ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ময়মনসিংহ রেঞ্জে মাসিক অপরাধ পর্যালোচনা সভা: শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন ৯ পুলিশ কর্মকর্তা শেরপুরের খলচান্দা গ্রামে কোচ সম্প্রদায়ের পাশে জেলা প্রশাসক, খাদ্যসামগ্রী ও কম্বল বিতরণ দিনাজপুরে ২৯বিজিবির অভিযানে মাদকসহ আটক ১ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কুলিয়ারচর সরকারি কলেজের প্রভাষক ইসমাইল আহমেদ পানু'র মৃত্যু মানুষ অতীতের ফ্যাসিবাদকে এ দেশে রাজনীতির সুযোগ দেবে না: আইনমন্ত্রী শ্যামনগরে যুবদের জলবায়ু পরিবর্তন ও প্রশমন বিষয়ক প্রশিক্ষণ ময়মনসিংহ সদর পৌর ভূমি অফিসের নায়েবের অপসারণ দাবিতে মানববন্ধন ও ৭ দিনের আলটিমেটাম কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি

ঢাকা-কক্সবাজার রুটে উপচে পড়া ভিড় সামলাতে নতুন ট্রেন

কক্সবাজারে পর্যটকের উপচে পড়া ভিড়। দিনদিন বাড়তেছে পর্যটকের সংখ্যা। তবে কক্সবাজারমুখী পর্যটকদের যাতায়াত সুবিধা চিন্তা করে ঢাকা-কক্সবাজার রুটে আরও নতুন ট্রেন চালু করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে।


শনিবার (৯ মার্চ) এক কর্মশালায় রেলওয়ের মহাপরিচালক কামরুল আহসান এ কথা জানিয়েছেন।


তিনি বলেন, আগামী জুনের মধ্যে ঢাকা-কক্সবাজার পথে আরও তিন জোড়া আন্তঃনগর ট্রেন চালু করা হবে। চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত চলবে এক জোড়া কমিউটার ট্রেন। এই ট্রেনগুলোর কোনটি কবে চালু হবে, সেই তারিখ এখনো ঠিক হয়নি।


তিন হাজার ৫৫৩ কিলোমিটার রেলপথের দৈর্ঘ্য উল্লেখ করে কর্মশালায় জানানো হয়, সারা দেশে তিন হাজার ১১১টি লেবেল ক্রসিংয়ের মধ্যে অনুমোদনহীন এক হাজার ২২৫টি। লেকোমোটিভ ৩০৯টি। যাত্রীবাহী কোচের সংখ্যা এক হাজার ৯৯৫টি। মালবাহী ওয়াগন তিন হাজার ৩৪টি। ৩৩৭টি স্টেশনে রয়েছে চার ধরনের সিনালিং ব্যবস্থা। বর্তমানে রেল স্টেশনের সংখ্যা ৫০৭। প্রতিদিন যাত্রীবাহী ট্রেন চলে ৩৬৭টি। মাসে মোট যাত্রী বহন ৭৩.৫ মিলিয়ন। দিনে মালবাহী ট্রেন চলে ৪২টি। বার্ষিক পরিচালন আয় এক হাজার ৭৮৩ কোটি ও ব্যয় তিন হাজার ৮৫০ কোটি টাকা।


বর্তমানে রেলওয়েতে ২৩ হাজার ২৩৪টি শূন্যপদ থাকার কথা তুলে ধরে কর্মশালা জানানো হয়, প্রতিষ্ঠানের ভূ সম্পত্তির পরিমাণ ৬১ হাজার ৮২০ একর। অবৈধ দখলকৃত রেলভূমি দুই হাজার ৪০১ একরের বেশি। বর্তমানে ১১০টি আন্তঃনগর ট্রেনের টিকিট ১০০ স্টেশনে অনলাইনে বিক্রি হচ্ছে। ক্যাটারিং সার্ভিস থেকে বছরে রেলওয়ের আয় হচ্ছে এক কোটি ২৭ লাখ টাকা। সব মিলিয়ে সারা দেশে বর্তমানে ৩৭টি ট্রেন বেসরকারিভাবে পরিচালিত হচ্ছে বলে কর্মশালায় জানানো হয়। গুরুত্বপূর্ণ করিডোরে সিঙ্গেল লাইন, সেতু ক্যাপাসিটির সীমাবদ্ধতা, রক্ষণাবেক্ষণ প্রতিবন্ধকতাসহ বাংলাদেশ রেলওয়ের ১৫টি প্রতিবন্ধকতা তুলে ধরে অনুষ্ঠানে জানানো হয়, রেলের চলমান প্রকল্পের সংখ্যা ২৮। চলতি বছরের জুনের মধ্যে পদ্মা সেতুর মাধ্যমে যশোর ও খুলনার সাথে সরাসরি রেল যোগাযোগ স্থাপনের মধ্য দিয়ে এই রুটের দূরত্ব কমবে ২১২ কিলোমিটার। সময় বাঁচবে চার ঘণ্টা। জুনের মধ্যে ঢাকা-কক্সবাজার রুটে আরও তিন জোড়া আন্তঃনগর ট্রেন ও চট্টগ্রাম-কক্সবাজার রুটে কমিউটার ট্রেন চালু হবে। আগামী ১২ মার্চ ঢাকা থেকে বুড়িমারি পর্যন্ত ট্রেন চলাচল উদ্বোধন করার কথাও জানান রেলমন্ত্রী জিল্লুল হাকিম।


কামরুল আহসান বলেন, ঢাকা-সরসিংদী এবং ভাংগা-ঢাকা/টংগী পর্যন্ত কমিউটার ট্রেন দ্রুত চালু করা হবে। ১৫ মার্চ খুলনা-মংলা রেলপথ আনুষ্ঠানিক রেলওয়ের কাছে হস্তান্তর করা হবে।


গণপরিবহনকে লক্ষ্য করে রাজনৈতিক সহিংসতা করে লাভ কী এমন প্রশ্ন রেখে প্রধান অতিথির বক্তব্যে রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেন, যারা এসব কাজ করছে সেই রাজনৈতিক দলগুলোর প্রতি মানুষ বিক্ষুব্ধ হচ্ছে।


তিনি বলেন, মানুষের ক্ষতি করার লক্ষ্য নিয়ে রাজনীতি করলে জনগণ ঐ রাজনৈতিক দল থেকে মুখ ফিরিয়ে নেবে। রেলে যাত্রী নিরাপত্তার সার্বিক বিষয় তুলে ধরে তিনি বলেন, রেলে আমার ব্যক্তিগত চাওয়া পাওয়ার কিছু নেই। মানুষের কাছে রেলসেবা পৌঁছানো আমার বড় চাওয়া।


টিকিট কালাবাজারিদের ধরতে সর্বোচ্চ চেষ্টার কথা জানিয়ে রেলমন্ত্রী বলেন, আসন্ন ঈদে যাত্রীদের কালোবাজারিমুক্ত টিকিট সেবা দেওয়ার চেষ্টা করব। দায়িত্ব পালনে কোনোরকম অবহেলা সহ্য করা হবে না। যখন বুঝব আর কাজ করতে পারব না, তখন নিজে থেকেই দায়িত্ব থেকে সরে দাঁড়াব।


তিনি বলেন, রেল পরিচালনায় আমাদের বড় সংকট জনবল। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, রেলের জমি কে দেখল করেছে- তা দেখার দরকার নেই, দখল হওয়া জমি ফিরিয়ে আনতে হবে।


নিজেদের মধ্যে সমন্বয়হীনতার কথা তুলে ধরে রেল সচিব হুমায়ুন কবীর বলেন, আমাদের চালকরা যে লোকোমোটিভ দিয়ে ট্রেন চালান পৃথিবীর অন্য কোনো দেশে তা সম্ভব নয়। তিনি বলেন, কিছু কিছু ক্ষেত্রে আমাদের পরিকল্পনার অভাব রয়েছে, এ কথা সত্য। তবে সকল দুর্বলতা কাটিয়ে আস্থা অর্জনের চেষ্টা চলছে। ব্যর্থতার দায় নিয়ে মন্ত্রী-সচিব ও মহাপরিচালকের চলে যাওয়া তো সমাধান নয়। রেলে গোপনীয়তা বলতে কিছু নেই। গণমাধ্যমে প্রতিবেদনের কারণে রেলের ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে আমার কাছে তা মনে হয় না। সত্য তো তিতে হয়। সত্য কথাই গণমাধ্যমে আসছে। সবাইকে জবাবদিহিতার আওতায় আনার চেষ্টা করছি।

Tag
আরও খবর





6af5d1e8ba3e0-121126084912.webp
সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি

১ দিন ৯ ঘন্টা ৭ মিনিট আগে