চন্দনাইশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার পাটকেলঘাটায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা পুলিশ সুপার -আবু সালেহ মো. আশরাফুল আলম পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ঈশ্বরগঞ্জে কন্যা শিশু দিবসে র‌্যালি আলোচনা সভা ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার মামলায় ১২ হাজার টাকা জরিমানা ঈশ্বরগঞ্জে ৭ম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে ॥ বাবার ৪ হাজার টাকা জরিমানা অবৈধ সার উৎপাদন, জরিমানা ৫০ হাজার টাকা সেনবাগে স্ত্রীকে নিয়ে যাওয়ার পর বসতবাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ লালপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত আশাশুনিতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স আজ থেকে লাখাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজে বিশ্ব আর্থ্রাইটিস দিবস ২০২৬ উপলক্ষ্যে সায়েন্টিফিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স করেছে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন নাঙ্গলকোটে চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ; সাংবাদিক হত্যার হুমকিতে থানায় জিডি বহুলী ইউনিয়নে আগাম নির্বাচনী হাওয়া: আলমপুর বাজার ও খাগা গ্রামে এস এম রঞ্জুর গণসংযোগ ‎ ঝিনাইগাতীতে জাতীয় কন্যাশিশু দিবস উদ্‌যাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত লালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে অবহিতকরণ সভা পীরগাছায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা

বিএনপি নেতা খায়ের ভূইয়ার জামিন নামঞ্জুর, হাজতে প্রেরণ

ছবি: তারেক মাহমুদ

লক্ষ্মীপুরে পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় পুলিশের দায়েকৃত দুই মামলায় কারাগারে গেলেন বিএনপি নেতা আবুল খায়ের ভূঁইয়া। রোববার (১০ মার্চ) বেলা সাড়ে ১২ দিকে লক্ষ্মীপুর আদালত থেকে প্রিজন ভ্যানে করে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালতের বিচারক রহিবুল ইসলাম তার জামিন না মঞ্জুর করেন। আবুল খায়ের ভূঁইয়া বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য। তিনি জেলা বিএনপিরসাবেক সভাপতি ছিলেন।তার জামিন নামঞ্জুর হওয়ায় দলীয় নেতাকর্মীরা আদালত পাড়ায় বিক্ষোভ করে। তাকে কারাগারে নিয়ে যাবার সময় মিছিল করে দলীয় নেতাকর্মীরা। 

উল্লেখ্য, গত ১৮ই জুলাই বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির উদ্যোগে শহরের গোডাউন রোডের বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর বাসভবনের সামনে থেকে পদযাত্রা বের করা হয়। পদযাত্রাটি শহরের গুরুত্বপর্ণূ সড়ক প্রদক্ষিণ শেষে ঝুমুর স্টেশনের দিকে যাচ্ছিলেন। মিছিলটি রামগতি সড়কের আধুনিক হাসপাতালের সামনে গেলে পুলিশ বাধা দেয়। এসময় নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাঁধে।এতে জেলা ছাত্রদলের সভাপতিসহ অন্তত ৫০ নেতকর্মী গুলিবিদ্ধসহ আহত হন দুই শতাধিক নেতাকর্মী। পদযাত্রা চলাকালীন সময় সামাদ এলাকায় কৃষক দল কর্মী সজীব হোসেনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। 


ঘটনার পরদিন সদর থানায় পৃথক পৃথকভাবে ৪টি মামলা দায়ের করা হয়। পুলিশ বাদী হয়ে দুইটি মামলা দায়ের করে। এই চারটি মামলায় কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য আবুল খায়ের ভূইয়া, সাহাবুদ্দিন সাবু, অ্যাডভোকেট হাসিবুর রহমানসহ প্রায় সাড়ে তিন হাজার বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীকে আসামী করা হয়।ওই মামলায় শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী ও জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু এবং যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান জামিনে রয়েছেন।

আরও খবর