মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

রোহিঙ্গা ক্যাম্প অপরাধীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে

রোহিঙ্গা ক্যাম্প অপরাধীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।


তিনি বলেন, রোহিঙ্গা ক্যাম্পে মাদকের বিকিকিনি, স্বর্ণের চোরাচালান, রাত নামলেই চলে অস্ত্রের ঝন ঝনানি।


উখিয়া উপজেলার পালংখালী অধিকার বাস্তবায়ন কমিটি কর্তৃক আয়োজিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


শনিবার দুপুরে বালুখালী কাশেমিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার রবিউল হোসেন।


প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর কবির চৌধুরী আরো বলেন,২০১৭ সালের ১৫ ই আগস্ট মিয়ানমার জান্তার অমানুষিক নির্যাতনের ফলে আমাদের মানবিক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মানবিক কারণে এদেশে রোহিঙ্গাদের আশ্রয় দেন। আমরাও বাংলাদেশের দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথায় রোহিঙ্গাদের পাশে দাঁড়াই। আমরা একটি নির্যাতিত জাতি হিসেবে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছিলাম। আমরা কোন সন্ত্রাসীকে আশ্রয় দেই নাই। কিন্তু বর্তমানে রোহিঙ্গাদের হিংস্রতা প্রকাশ পাচ্ছে। ক্যাম্পে প্রতিনিয়ত খুনাখুনি হচ্ছে। মাদকের বিকিকিনি হচ্ছে। অস্ত্রের ঝন ঝনানি বেড়েছে। তাদের বিভিন্ন গোষ্ঠী ও উপ গোষ্ঠীর অপতৎপরতা বেড়েছে । রোহিঙ্গা ক্যাম্পে মাদক ব্যবসা, অস্ত্র ব্যবসা সহ বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে তাদের মধ্যে বিভক্তি রূপ নিচ্ছে সংঘাতে। রোহিঙ্গাদের কারণে স্থানীয় বাজারে দ্রব্যমূল্যের দাম বেড়েছে। রোহিঙ্গাদের কারণে আমার এলাকার জনগণ কাঁটাতারের ভিতর মানবতার জীবন যাপন করছে।


অধিকার বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক আব্দুল গফুর নান্নুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন

বিশেষ অতিথি পালংখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজল কাদের চৌধুরী ভূট্রো, উখিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা আলী আহমদ, রাজাপালং ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন,

পালংখালী ১নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহিম রাজা।


অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উখিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সরওয়ার আলম শাহীন, সিনিযর সাংবাদিক নুর মোহাম্মদ সিকদার, উখিয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওবায়দুল হক চৌধুরীসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

Tag
আরও খবর