মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

নতুন গোপনীয়তা আইন করছে চীন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 09-03-2024 02:22:17 am

চীনে দেশের সার্বভৌমত্ব ও রাষ্ট্রীয় গোপনীয়তা রক্ষার জন্য নতুন যে আইন প্রণীত হয়েছে, তা কার্যকর হবে ১ মে থেকে। চীনা কমিউনিস্ট পার্টি যেটাকেই গোপন মনে করে, সেটাই এই আইনে গোপন হিসেবে অভিহিত হবে বলে জানা গেছে। আর কেউ এই গোপনীয়তার আইন ভঙ্গ করলে তাকে অনেক বছর কারাদণ্ড ভোগ করতে হবে, এমনকি মৃত্যুদণ্ডও পেতে পারে। ফলে রাষ্ট্রীয় গোপনীয়তা আইন কী, তা জানা দরকার। কিন্তু সমস্যা হলো সেটাই গোপনীয় রয়ে গেছে।


৮ মার্চ, শুক্রবার চীনের শীর্ষ আইন প্রণেতা ঝাও লেজি জানিয়েছেন, প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সরকার তার শাসনকার্যে হুমকিগুলো দূর করতে চায়। তাই এই নতুন নিরাপত্তা আইন প্রণয়নের সিদ্ধান্ত নেয়া হয়েছে।


ঝাও লেজি আরও বলেন, আইন প্রণেতারা চীনের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং উন্নয়ন স্বার্থকে দৃঢ়ভাবে রক্ষা করার জন্য ন্যাশনাল পিপলস কংগ্রেস (এনপিসি) এর এজেন্ডা তৈরি করেছেন।


তিনি বলেন, চীনের ব্যবস্থা এবং জাতীয় নিরাপত্তার ক্ষমতাকে আধুনিকীকরণ করতে, বেইজিং একটি জরুরি ব্যবস্থাপনা আইন, শক্তি আইন, পারমাণবিক শক্তি আইন এবং বিপজ্জনক রাসায়নিক নিরাপত্তা আইন প্রণয়ন করবে। এটি জাতীয় প্রতিরক্ষা শিক্ষা আইন এবং সাইবার নিরাপত্তা আইন সংশোধন করবে।


আইনটিতে বলা হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে রাষ্ট্রীয় নিরাপত্তা এবং স্বার্থের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো হলো রাষ্ট্রীয় গোপনীয় বিষয়। তবে বিষয়টি নিয়ে যে অস্পষ্টতা রয়েছে, তা কাটানো হয়নি।


বিশেষজ্ঞরা বলছেন, এই আইনের ফলে মতপ্রকাশের স্বাধীনতা, তথ্য সংগ্রহ ও যোগাযোগ ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে। বিশেষ করে সাংবাদিক, গবেষক, অধিকারকর্মী, আইনজীবীদের কাজ করা কঠিন হয়ে যাবে। ব্যবসা, বিজ্ঞান ও কারিগরি ক্ষেত্রে অন্যান্য দেশের সহযোগিতাও সমস্যায় পড়তে পারে।


তবে চীনের শীর্ষ আইন প্রণেতা আইনগুলো কী থাকবে বা কখন সেগুলো গৃহীত হবে সে সম্পর্কে বিবরণ দেননি। এনপিসি আর্থিক স্থিতিশীলতা থেকে শুরু করে প্রি-স্কুল শিক্ষা এবং রোগ নিয়ন্ত্রণের ক্ষেত্রে আইন প্রবর্তন এবং সংশোধন করতেও প্রস্তুত চীন।


হংকং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং চীনা রাজনীতি বিশেষজ্ঞ জিন-পিয়েরে ক্যাবেস্তান বলেন, চীনের আইন প্রণেতাদের জন্য সামরিক শিক্ষা এবং সাইবার নিরাপত্তা সুস্পষ্ট অগ্রাধিকার পাবে। তারা এই ক্ষেত্রগুলোতে আইনি কাঠামোকে শক্তিশালী করতে চায়, যা চীনের প্রেসিডেন্টের অগ্রাধিকারের অংশ।


আরও খবর