দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

চকরিয়ায় পুলিশের অভিযানে চুরি হওয়া ১৭টি গরু উদ্ধার, আটক ২

চকরিয়ার ডুলাহাজারায় অভিযান চালিয়ে চুরি হওয়া ১৭টি গরু উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ৮টার দিকে ডুলাহাজারা গহীন জঙ্গল থেকে এ গরুগুলো উদ্ধার হয়।

স্থানীয় ডুলাহাজারা ইউনিয়নের চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর জানান, ডুলাহাজারার ৪০ জনের ওপরে চিহ্নিত ডাকাতরা এ কাজে জড়িত। নতুন কায়দায় নতুন শক্তি নিয়ে তারা আবারো এ কাজ শুরু করছে। তাদের গ্রেপ্তার করলে এলাকায় শান্তিশৃঙ্খলা ফিরে আসবে।

গরুর মালিক কুমিল্লা চান্দিনা থানার মাদাইয়া এলাকার আবুল কালাম বলেন, মঙ্গলবার কুমিল্লা নিয়ে যাওয়ার সময় সড়কে ব্যারিকেড দিয়ে ১৭ টি গরু লুট করে নিয়ে যায় ডাকাতদল। এ খবরে সদর সার্কেলসহ ২০/২৫ জনের একটি টিম সেখানে গেলে সাড়ে ৭ টার দিকে গরুগুলো উদ্ধার করতে সক্ষম হই। বাদি এজাহার জমা দিয়েছে। মামলা রুজু করা হচ্ছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলি জানান, চকরিয়া থেকে ডুলাহাজারা হিয়ে যাওয়ার পথে ১৮টি গরু ছিনতাইয়ের খবর পায়।এসময় দুইজনকে আটক করা হয়।

স্থানীয়রা বলছেন, সিন্ডিকেট বড়, বিভিন্ন জায়গা থেকে তারা সাপোর্ট পাচ্ছে। তবে নিয়মিত অভিযান চালানো হলে চুরির তৎপরতা কমে আসবে।

আটককৃতরা হলেন, রামকৃষ্ণপুর উপজেলার দৌলতপুর ইউনিয়নের ঢাকিপাড়া এলাকার মিজানুর রহমান ও কক্সবাজারের ঈদগাঁহর মো:শাহীন।


Tag
আরও খবর