গাজা উপত্যকায় চলমান ইসরাইলি হামলায় ফিলিস্তিনি নিহতের সংখ্যা বেড়ে ৩০,৭১৭ জনে দাঁড়িয়েছে এবং ৭২,১৫৬ জন আহত হয়েছে। গতকাল বুধবার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথাবলাহয়। খবর সিনহুয়ার।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরাইলি সেনাবাহিনীর হামলায় ৮৬ ফিলিস্তিনি নিহত এবং ১১৩ জন আহত হয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এনিয়ে গাজায় নিহতের সংখ্যা বেড়ে মোট ৩০,৭১৭ জনে এবং আহতের সংখ্যা বেড়ে মোট ৭২,১৫৬ জনে দাঁড়ালো।
৯ ঘন্টা ২১ মিনিট আগে
১ দিন ৮ ঘন্টা ৫৪ মিনিট আগে
২ দিন ১০ ঘন্টা ৩৫ মিনিট আগে
৬ দিন ২ ঘন্টা ৪৮ মিনিট আগে
৭ দিন ৩ ঘন্টা ৩১ মিনিট আগে
৭ দিন ১২ ঘন্টা ৪৫ মিনিট আগে
১০ দিন ৯ ঘন্টা ৪১ মিনিট আগে
১১ দিন ১১ ঘন্টা ৫ মিনিট আগে