দুর্ভোগ কমাতে মৌতলায় ২০ শয্যার হাসপাতাল চান এলাকাবাসী আরাফাত রহমান কোকোর স্মরণে কৃষ্ণনগরে জমজমাট ফুটবল টুর্নামেন্ট নাগেশ্বরীতে উপজেলা বিএনপির বিশেষ মতবিনিময় সভা: ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান শ্রীমঙ্গল প্রেসক্লাব পরিদর্শন ও ক্লাবের উন্নয়নে ৫০ হাজার টাকার অনুদান দিলেন প্রতিমন্ত্রী শাহে আলম পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই — প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফর, প্রস্তুতি নিচ্ছে দিল্লি পলাশের ডাঙ্গায় দীর্ঘ দুই বছর পর পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন নন্দীগ্রামে ডা. লিটনের প্রচেষ্টায় স্বাস্থ্যখাত ফিরে পেয়েছে নতুন গতি ইসলামপুর সদর ইউনিয়নে বিএনপি নেতা আবু সাইদের আগাম নির্বাচনী জনসভা আশাশুনির বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, জনভোগান্তি চরম ‎সুন্দরবনে বন্যপ্রাণী শিকার ও বনজ সম্পদ ধ্বংস হ্রাস: জীববৈচিত্র্য রক্ষায় বন বিভাগের নিবিড় পর্যবেক্ষণ শ্রীমঙ্গলে চুরি ও মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত জয়পুরহাটে ৬ শতাধিক সুবিধাবঞ্চিত নারী ও প্রতিবন্ধীর মাঝে গরু বিতরণ বেগমগঞ্জ বন কর্মকর্তা সামছু উদ্দিনের দুর্নীতির তদন্তে দুদক বরিশালের উন্নয়নে পাশে থাকতে চায় নেদারল্যান্ডস রাগ-অভিমান নয়, মানবিকতা ও সৌহার্দ্যই হোক সাংবাদিকতায় পথচলার শক্তি---প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। কমর আলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান নোয়াখালীতে জোড়া খুনের মামলায় একজনের ফাঁসি, দুজন খালাস সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, নোয়াখালীতে সাবেক সেনা-নৌ সদস্যসহ ৭ জন গ্রেপ্তার ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

অভয়নগরে ইজিবাইক চাপায় মাদরাসা ছাত্র নিহত

যশোরের অভয়নগরে ইজিবাইক চাপায় ইমদাদুল (৪) নামে এক মাদরাসা ছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) সকাল ১০টার দিকে নওয়াপাড়া পৌরসভার ৪নং ওয়ার্ডের তেঁতুলতলা রহমানিয়া মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাদরাসা ছাত্র নওয়াপাড়া পৌরসভার ৪নং ওয়ার্ড নর্থ বেঙ্গল এলাকার নাঈমুল ইসলামের ছেলে।জানা গেছে, স্থানীয় তেঁতুলতলা রহমানিয়া মাদরাসার প্লে শ্রেণির ছাত্র ছিল ইমদাদুল । মঙ্গলবার সকালে ইমদাদুল তার মায়ের সাথে হাদিস পরীক্ষা দেয়ার জন্য মাদ্রাসায় যায়। পরীক্ষা শেষে মাদ্রাসা থেকে বের হয়ে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার  জন্য সড়ক পারাপারের সময় যাত্রীবাহী ইজিবাইক চাপা দেয় ইমদাদুলকে। এসময় আহত ইমদাদুলকে ঐ ইজিবাইকে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।পরে ইমদাদুলের অবস্থা অবনতি দেখে সাথে সাথে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়। মেডিকেল কলেজ হাসপাতালে পৌছালে কর্তব্যরত চিকিৎসক ইমদাদুলকে মৃত বলে ঘোষনা করেন।এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।তেঁতুলতলা রহমানিয়া মাদরাসার সুপার মুফতি মওলানা সরোয়ার হোসেন জানান, আজ সকালে ইমদাদুলের মাদ্রাসায় হাদিস পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে সে তার মায়ের সাথে বাড়ি যাচ্ছিল।পথে রাস্তা পার হওয়ার সময় ইজিবাইকের চাপায় সে আহত হয়। পরে শুনি খুলনায় নেওয়ার পর সে মারা গেছে।অভয়নগর থানার অফিসার ইনচার্জ এসএম আকিকুল ইসলাম জানান, এখনো পর্যন্ত কোন ঘটনার অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও খবর