দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকনাফের সাবরাংয়ে বিজিবির অভিযানে ২ কেজি আইসসহ আটক ৩

কক্সবাজারের টেকনাফের সাবরাং ইউনিয়নের মুন্ডারডেইলের ঘাট এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি ১২৭ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ১টি সাম্পান নৌকা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে।


মঙ্গলবার (৫মার্চ) মুন্ডারডেইল ঘাট থেকে ৩ কিলোমিটার সাগরের মধ্যে নৌকাটিকে আটক করতে সক্ষম হয়


আটককৃতরা হলেন-টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ১নং ওয়ার্ড মুন্ডার ডেইল এলাকার মৃত নাগু মিয়ার ছেলে মো. সমাছুল আলম (৪০), মৃত হামিদ হোসেনের ছেলে মো. সৈয়দ আলম (২৪) ও নূর কামালের ছেলে মো. আক্তার কামাল (২০)।


টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।


তিনি জানান, মঙ্গলবার (৫মার্চ) গোপন তথ্যের ভিত্তিতে,টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ খুরেরমুখ অস্থায়ী চেকপোস্ট হতে আনুমানিক ১.৫ কিলোমিটার উত্তরপশ্চিম দিকে মুন্ডারডেইল ঘাট নামক এলাকা দিয়ে সাগর পথে মাদকের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আসতে পারে। এমন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল মুন্ডারডেইল এলাকায় গমন করে কয়েকটি উপদলে বিভক্ত হয়ে কৌশলগত অবস্থান গ্রহণ করে। কিছুক্ষণ পর বিজিবি টহলদল বঙ্গোপসাগরের মুন্ডারডেইল ঘাটে পূর্ব থেকেই প্রাপ্ত বর্ণনা অনুযায়ী একটি সন্দেহভাজন সাম্পান নৌকাকে আসতে দেখে নৌকাটিকে চ্যালেঞ্জ করে।


পরবর্তীতে নৌকায় অবস্থানরত ব্যক্তিগণ দূর থেকে বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে দ্রুত নৌকা ঘুরিয়ে বঙ্গোপসাগরের দিকে চলে যায়। এ সময় বিজিবি টহলদল দুটি সাম্পান নৌকা নিয়ে চোরাকারবারিদের নৌকার পিছনে ধাওয়া করে মুন্ডারডেইল ঘাট থেকে আনুমানিক ৩ কিলোমিটার সাগরের মধ্যে নৌকাটিকে আটক করতে সক্ষম হয়।


টহলদল নৌকায় অবস্থানরত তিনজন চোরাকারবারিকে আটক করে তাদের তথ্যের ভিত্তিতে নৌকার পাটাতনের নিচে লুকায়িত অবস্থায় একটি প্লাস্টিকের ব্যাগের ভিতর থেকে ২কেজি ১২৭ গ্রাম ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়। এছাড়াও অবৈধভাবে মাদকদব্য বহনের দায়ে নৌকাটিও আটক করা হয়।


তিনি আরো জানান, আটককৃত আসামীদেরকে জব্দকৃত ক্রিস্টাল মেথ আইস ও নৌকাসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tag
আরও খবর