এসএসসিতে জিপিএ-৫ পেয়ে উচ্ছ্বসিত নওশীন তাসনীম রোজা, লক্ষ্য ডাক্তার হওয়া গোয়ালন্দে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে প্রস্তুতিমূলক সভা জয়পুরহাটে শিশু সুরক্ষা ও যৌন শোষণ প্রতিরোধে মতবিনিময় সভা শ্রীবরদীর সিংগারুনা ইউনিয়নে ভার্মি কম্পোস্ট সার তৈরি, স্থাপন, ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শ্রীবরদীতে ভার্মি কম্পোস্ট সার তৈরি, স্থাপন, ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি নোয়াখালীতে জাতীয় সাংবাদিক সংস্থার নতুন কমিটি চূড়ান্ত, সন্ধ্যার দিকে বিদ্যুতের লোডশেডিং কমে আসবে: প্রতিমন্ত্রী লোহাগাড়ার প্রবাসী মৌলানা নাছির উদ্দীনের ইন্তেকাল পটুয়াখালীর গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ তরুণ গ্রেপ্তার নাগেশ্বরীতে ইউপি চেয়ারম্যানের অনুমতিতেই কাটা হলো শতবর্ষী গাছ, ইউএনও-বন কর্মকর্তা 'অজ্ঞাত' নন্দীগ্রামে নানা আয়োজনে দৈনিক করতোয়া সুবর্ণজয়ন্তী পালিত আশাশুনিতে ২০০ পরিবারের মাঝে রেইন ওয়াটার হার্ভেস্টিং ট্যাংক বিতরণ লাখাইয়ে ডাল ও পাতাসহ ৮ ফুট ২ ইঞ্চি লম্বা গাঁ*জার গাছ চাষের অপরাধে গ্রেফতার -০১। কাজী এহসানুল হক জিহাদের লেখা কবিতা "দরদাম" ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচার, প্রতিবাদে সোচ্চার ছাত্র সমাজ ঝিনাইগাতীতে নিখোঁজের আট দিন পর ধান ব্যবসায়ী বিল্লালের অর্ধগলিত মরদেহ উদ্ধার ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও যুব সেমিনার শেরপুরে নারীসহ পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আটক বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশু মুক্ত উপজেলা গড়ার লক্ষ্যে ঘোষণা অনুষ্ঠান

ফসলের রোগ বালাই দমনে 'অতন্দ্র জরিপ' পদ্ধতি প্রয়োগ

ফসলের রোগ বালাই দমনে 'অতন্দ্র জরিপ' পদ্ধতি প্রয়োগ 


ময়মনসিংহের নান্দাইলে ধান ফসলের রোগ বালাই দমনে জনপ্রিয় হয়ে উঠেছে 'অতন্দ্র জরিপ' পদ্ধতি।রোগ ও পোকার আক্রমণ থেকে ফসল রক্ষায় এই 'অতন্দ্র জরিপ' পদ্ধতি প্রয়োগ করা হচ্ছে।


'অতন্দ্র জরিপ'এর মাধ্যমে ফসলের নির্বাচিত ক্ষেতে নির্দিষ্ট সময় অন্তর অন্তর পর্যবেক্ষন করে বালাইয়ের আক্রমন ও ক্ষতি সম্পর্কিত তথ্যাদি নিয়মিতভাবে সংগ্রহ করা এবং সেসব তথ্যাদির ওপর ভিত্তি করে বালাই দমন সম্পর্কিত সিদ্ধান্ত নেওয়া।


অতন্দ্র জরিপের ফলে মাঠে কি ধরনের সমস্যা রয়েছে তা নির্ধারন পূর্বক কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হয়। অতন্দ্র জরিপ পদ্বতিতে ফসলের রোগবালাই ও পোকা মাকড়, পানির অবস্থা, আবহওয়া ইত্যাদি বিষয়ে পর্যালোচনা করা হয়। 


নান্দাইল উপজেলায় ৫ টি ব্লকে সার্ভিলেন্স পরিচালনা করা হচ্ছে। ব্লক গুলো হলো- মেরেঙ্গা, পৌরসভা, মোয়াজ্জেমপুর, বাশহাটি, শেরপুর। সপ্তাহে ১ দিন করে সপ্তাহ ব্যাপী ৫ টি ব্লকে অতন্দ্র জরিপ পরিচালনা করা হয়। জরিপকৃত অতন্দ্র জরিপের প্লটের আয়তন ৫০ শতাংশ। মাঠের আয়তন ২০ হেক্টর। নির্ধারিত প্লটের ৪, ৭, ১০, ১৪, ১৯ নম্বর গুছিতে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়।


এই পদ্ধতিতে প্রতি ৫০ শতক জমিতে কোনাকুনি ভাবে ধান বা অন্য ফসলের ২০টি করে গোছা নির্বাচন করা হয়। প্রতি গোছায় ক্ষতিকর ও উপকারী পোকা, এবং পাতার সংখ্যা গণনা করে তা লিপিবদ্ধ করে রাখা হয়।


‘অতন্দ্র জরিপের মাধ্যমে রোগের প্রাদুর্ভাব দেখা দেয়ার আগেই সতর্ক হতে পারছেন চাষীরা। সেইসাথে পোকার আক্রমণ থেকে ফসল রক্ষা করাও সম্ভব হচ্ছে। ফলে দিন দিন এই পদ্ধতি জনপ্রিয় হয়ে উঠছে।এক্ষেত্রে কৃষকরাই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন। ফলে আর্থিকভাবে লাভবান হবেন কৃষকরা।


উপ-সহকারী কৃষি কর্মকর্তা আমিনুল হক বলেন, অতন্দ্র জরিপ নিয়ে আমরা মাঠ পর্যায়ে কাজ করছি।রোগ-বালাই থেকে ফসল রক্ষায় অতন্দ্র জরিপ খুবই কার্যকর পদ্ধতি।এই পদ্ধতি অনুসরণ করলে কীটনাশক ও রাসায়নিক সারের ব্যবহার কমে আসবে।


উপজেলা কৃষি  অফিসার কৃষিবিদ মোহাম্মদ আনিসুজ্জামান বলেন,ফসলে রোগের প্রাদুর্ভাব দেখা দেয়ার আগেই ‘অতন্দ্র জরিপের মাধ্যমে সতর্ক হতে পারবেন চাষীরা। সেইসাথে পোকার আক্রমণ থেকে ফসল রক্ষা করাও সম্ভব হবে।

Tag
আরও খবর