দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

শিশুকন্যা ও স্ত্রীকে বুকে আগলে একসাথে মারা গেছেন কাস্টমস কর্মকর্তা শাহাজালাল

আগুন থেকে ছোট্ট শিশু ফাইরুজ কাশেম জামিরা ও স্ত্রী মেহেরুন নেছা হেলালি মিনাকে বুকে আগলে রেখেছিলেন কাস্টমস কর্মকর্তা শাহাজালাল। স্ত্রী ও কন্যাকে বাঁচাতে কাচ্চি ভাইয়ের স্টোর রুমে আশ্রয় নিয়ে তিনজনের মৃত্যু হয়। জীবনের শেষ মুহূর্তেও নিজের কন্যাকে ও স্ত্রীকে বুকে জড়িয়ে ধরে একসাথে পৃথিবীর ছেড়ে চলে যাওয়া হয়তো পৃথিবীর ইতিহাসে আরেকটি নজির হয়ে থাকলো।


বেইলি রোড ট্রাজিডিতে মারা যান কাস্টমস কর্মকর্তা শাহাজালাল উদ্দিন, তার শিশু কন্যা ও স্ত্রী। এই ঘটনার কাচ্চি ভাই রেঁস্তোরার স্টোর রুমের একটি ছবিও পাওয়া গেছে। সেই ছবিতে দেখা গেছে স্ত্রী ও সন্তানের প্রতি পিতা বা স্বামী দায়িত্বশীলতা ও ভালোবাসার চিহ্ন।


বেইলি রোড ট্রাজিডির সময় কাচ্চি ভাই রেঁস্তোরাতেই রাতের খাওয়ার খেতে গিয়েছিলের শাহজালাল উদ্দিন। রাতের বাসে খাগড়াছড়ি বেড়াতে যাওয়ার আগে কাচ্চি ভাই রেঁস্তোরায় শিশু কন্যা জামিরাকে নিয়ে খেতে যান কক্সবাজার এই দম্পতি।


রাত ১০টার কিছু আগে নিচতলায় আগুন লাগলে কাচ্চি ভাই রেঁস্তোরার স্টোর রুমে শিশু সন্তান ও স্ত্রীকে নিয়ে আশ্রয় নিয়েছিলেন কাস্টমস কর্মকর্তা শাহাজালাল উদ্দিন। আগুন লাগার পরে উদ্ধার কাজ করতে যাওয়া একজনের তোলা ছবিতে দেখা যায় কাচ্চি ভাই রেঁস্তোরার স্টোর রুমে আরো ২০ থেকে ২৫ জন মানুষ ঐ কক্ষে আশ্রয় নিয়ে মারা যান। সেই ছবিতে কাচ্চি ভাই রেঁস্তোরা স্টোর রুমের মেঝেতে ২০-২৫ জনকে পড়ে থাকতে দেখা গেছে।


ছবিটিতে দেখা গেছে হাফ হাতা, কলার দেয়া অফ হোয়াইট কালারের উপর ব্লক এর গেন্জি পড়া কাস্টমস কর্মকর্তা শাহাজালাল উদ্দিন উপর হয়ে পড়ে আছে। তার স্ত্রী মিনা ও একমাত্র কন্যা জামিরাকে বুকে আগলে ধরে আছে। সম্ভবত আগুনের ফুলকি থেকে স্ত্রী ও কন্যাকে বাচাতে বুকে জড়িয়ে ধরে রেখেছিলেন শাহাজালাল উদ্দিন।


বেইলি রোড ট্রাজিডিতে প্রান হারিয়েছেন কক্সবাজারের বীর মুক্তিযুদ্ধা পরিবারের ৩ জন। কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়ন এর বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের মেঝ ছেলে কাস্টমস কর্মকর্তা শাহাজালাল উদ্দিন, স্ত্রী ও শিশু কন্যা বেইলি রোডের অগ্নিকাণ্ডের ঘটনায় প্রান হারান।


 শনিবার রাতে তাদের মরদেহ কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়ন এর পশ্চিম মরিচ্যা গ্রামে আনা হয়।


রবিবার স্থানীয় মুক্তিযুদ্ধা বালিকা বিদ্যালয় মাঠে তাদের জানাযার নামাজ শেষে তাদের তিনজনকেই পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়েছে। কাস্টমস কর্মকর্তা শাহ জালাল উদ্দিন ও স্ত্রী-কন্যার মৃত্যুতে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Tag
আরও খবর