নাঙ্গলকোটে হুগলি দীঘির পাড় মসজিদে ‘প্রত্যয়’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা ওয়াজেদুল কবির রাশেদ শেরপুরে কারিতাসের আয়োজনে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩ ঝাড়ু-বালতি হাতে তরুণরা, বদলে গেল গোল চত্বরের চিত্র দ্বীপ ইউপি গাবুরায় ব্রতীর ভাসমান স্বাস্থ্যসেবা ক্যাম্প বড়লেখায় শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ রাজবাড়ীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মৌলভীবাজার ইসলামিক স্কুলে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেরপুরের ঝিনাইগাতী বাজার সাব পোস্ট অফিসের কার্যক্রম দীর্ঘদিন যাবৎ বন্ধ, নষ্ট হচ্ছে অবকাঠামো, মাদকসেবীদের আড্ডাখানা শত বছরের পুরোনো পাঁচবিবি শিবমন্দিরের ছাদ ঢালাই কাজের উদ্বোধন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১

ফাইনালে টস জিতে লিটনদের ব্যাটিংয়ে পাঠাল তামিমের বরিশাল

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 01-03-2024 11:31:33 am

মিরপুর শের-ই-বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ দিয়ে পর্দা নামেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের। শেষ হাসিটা কে হাসবে? সুপার ফ্রাইডেতে বিপিএলের দশম আসরের শিরোপা কার হাতে উঠছে? সব প্রশ্নের উত্তর মিলবে আজ রাতেই।


সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হওয়া এই ফাইনালে টানা তৃতীয় শিরোপার জন্য খেলবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স আর তাদের প্রতিপক্ষ ফরচুন বরিশালের লক্ষ্য প্রথমবারের মতো শিরোপা জয়। মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে টস হয়ে যেতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেই গুরুত্বপূর্ণ টসেই জয় পেয়ে লিটনদের ব্যাটিংয়ে পাঠিয়েছে তামিমের বরিশাল।


১ মার্চ, শুক্রবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মেগা ফাইনালে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। প্রথম কোয়ালিফায়ারে যে উইকেটে খেলা হয়েছিল, সেই একই উইকেটে ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে। তাই এই ম্যাচ হাইস্কোরিং হবে, এমনটাই প্রত্যাশা সমর্থকদের।


বিপিএল ফাইনাল নিয়ে উন্মাদনা চরমে। সেই উন্মাদনার রেশ ছড়িয়ে দিতে জমজমাট ফাইনালটি দেশের বাইরেও উপভোগের সুযোগ করে দিয়েছে বিসিবি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্বের ৬৪টি দেশ থেকে ফাইনাল উপভোগ করা যাবে, যা বিপিএল সম্প্রচারের ইতিহাসে নতুন রেকর্ড।


২০২২, ২০১৫ ও ২০১২ সালে হওয়া প্রথম আসরের ফাইনালে উঠেও দুইবার কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং একবার ঢাকা গ্ল্যাডিয়েটর্সের কাছে হেরে রানার্সআপ হয়েছে বরিশাল। তামিমদের সামনে সুযোগ প্রথমবারের মতো বিপিএল শিরোপা ঘরে তোলার। এবারের বিপিএল ফাইনালে জিততে হলে ইতিহাস বদলাতে হবে বরিশালকে।


অন্যদিকে, বিপিএল ফাইনাল মানেই কুমিল্লার আধিপত্য। এর আগে, চারবার ফাইনাল খেলে প্রতিবারই শিরোপা ঘরে তুলেছে দলটি। তাই কুমিল্লার সামনে সুযোগ রেকর্ড পঞ্চম শিরোপা ঘরে তোলার। সবমিলিয়ে জমজমাট এক লড়াইয়ের অপেক্ষায় ক্রীড়াপ্রেমীরা।


Tag
আরও খবর




6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৩২ দিন ১৮ ঘন্টা ৩৯ মিনিট আগে