পলাশে খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন পালিত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উলিপুরে খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন পালিত ঝিনাইগাতীতে আদিবাসী যুবকদের জীবন গঠন ও নেতৃত্ব বিকাশে যুব সেমিনার "দারুল আরকাম দাখিল মাদরাসা" কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ নিয়ামতপুর উপজেলা মডেল প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদের তীরে নির্মাণাধীন নদী-বন্দর প্রকল্পে" নিন্মমানের ও খারাপ পাথর ব্যবহারের অভিযোগ উঠেছে বৃহস্পতিবারে নতুন ব্রিজে দক্ষিণ চট্টগ্রামের যাত্রীদের ‘ভাড়া-ভোগান্তি’ বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভা পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ গ্রেপ্তার ৫ জন জয়পুরহাটের ক্ষেতলালে চোর সন্দেহে দুই যুবককে নির্যাতন, নিহত ১ পবিপ্রবিতে ইংলিশ, ক্যারিয়ার ও স্টাডি অ্যাব্রড বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎সুন্দরবনে হরিণ শিকারের মহোৎসব: ৪৫ কেজি মাংসসহ আটক ২ পাচারকারী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ দুর্ভোগ কমাতে মৌতলায় ২০ শয্যার হাসপাতাল চান এলাকাবাসী আরাফাত রহমান কোকোর স্মরণে কৃষ্ণনগরে জমজমাট ফুটবল টুর্নামেন্ট নাগেশ্বরীতে উপজেলা বিএনপির বিশেষ মতবিনিময় সভা: ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান শ্রীমঙ্গল প্রেসক্লাব পরিদর্শন ও ক্লাবের উন্নয়নে ৫০ হাজার টাকার অনুদান দিলেন প্রতিমন্ত্রী শাহে আলম পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই — প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফর, প্রস্তুতি নিচ্ছে দিল্লি পলাশের ডাঙ্গায় দীর্ঘ দুই বছর পর পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন

অভয়নগরে ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। মধ্যম আয়ের দেশ থেকে উন্নত বাংলাদেশ গঠনে সরকার কাজ করছে। ডিজিটালের 

ধাপ পেরিয়ে আমরা এখন স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছি। আর সেই স্মার্ট বাংলাদেশ গড়তে যারা অগ্রণী ভূমিকা পালন করবে তারাই হচ্ছে ছাত্রলীগ।

যশোরের অভয়নগর উপজেলা, নওয়াপাড়া পৌর ও কলেজ শাখা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে 

প্রধান অতিথির বক্তব্যে যশোর-৪ আসনের সংসদ সদস্য ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল এ কথা বলেন। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার ভিশন বাস্তবায়নে ছাত্রলীগকে ঐক্যবদ্ধভাবে দেশ ও মানুষের কল্যাণে আত্মনিয়োগ করতে হবে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বিকালে ছাত্রলীগের এ বার্ষিক সম্মেলন নওয়াপাড়া ইনস্টিটিউট মাঠে অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের আহবায়ক শাহ্ খালিদ মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় 

কমিটির সাবেক সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, বর্তমান কমিটির সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, সহ-সভাপতি আল আমিন রহমান, পরিবেশ বিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম।

সম্মানিত অতিথির বক্তব্য রাখেন অভয়নগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস শান্ত, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাহামুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক অতনু বর্মন, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক আশরাফুর আলম অনিক, উপ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আশিক হাসান স্বাগত। সম্মেলন উদ্বোধন করেন যশোর জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব। সম্মেলনের প্রথম অধিবেশনের সমাপনী বক্তব্যে জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস অভয়নগর উপজেলা, নওয়াপাড়া পৌর ও কলেজ শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন এবং নতুন কমিটির বিষয়ে পরবর্তীতে জানানো হবে বলে তিনি ঘোষণা করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন অভয়নগর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক অ্যাড. রওশন কবীর টুটুল, কাজী আহাদুর রহমান মামুন ও সরদার জসিম উদ্দিন।

Tag
আরও খবর