‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি"

কমিটির রেষারেষিতে মাদ্রাসার সুপার লাঞ্চিত ও আহত

কমিটি নিয়ে দ্বন্দ্ব আর মাদ্রাসার অফিস সহকারীকে বরখাস্তের সূত্র ধরেদিনাজপুরে সদর উপজেলার দাইনুর ইসলামিয়া দ্বি মুখী  দাখিল  মাদ্রাসার সুপার . মোঃ মকবুল হোসেনকে লাঞ্চিত এবং শারীরিক নির্যাতন চালিয়ে আহত করার এক অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৬ জনকে আসামি করে কোতোয়ালি থানায়  অভিযোগ  দায়ের করেছেন ওই ভুক্তভোগী।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি ) সকাল ১১টায় সদর উপজেলার কমলপুর এলাকা দাইনুর ইসলামিয়া দ্বিমুখী  দাখিল মাদ্রাসা সংলগ্ন ফাঁকা জায়গায়  এ ঘটনা ঘটে। পরে মাদ্রাসার শিক্ষকদের আসামি করে ৬ জনের নাম উল্লেখ করে  থানায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী মাদ্রাসা সুপার মোঃ মকবুল হোসেন। অভিযুক্তরা হলো মাদ্রাসার সহ সুপার মোঃ রিয়াজুল ইসলাম,ইবঃ ক্বারী মহব্বত আলী,বরখাস্তকৃত অফিস সহকারী হাবিবুর রহমান,জীব বিজ্ঞানের সহকারী শিক্ষক রেজাউল ইসলাম,সহকারী মৌলভী ইবঃ মোঃ নজরুল ইসলাম এবং শরীরচর্চা শিক্ষক মেনজারুল ইসলাম ।

অভিযোগ  সূত্রে জানা যায়, অভিযুক্তরা মাদ্রাসা থেকে অনৈতিক ফায়দা হাসিল করার জন্য বিভিন্ন সময় আমার উপর চাপ সৃষ্টি করত। সেই কারণে তাদের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করি। সম্প্রতি মাদ্রাসা অফিস সহকারী হাবিবুর রহমানের  বরখাস্তকে কেন্দ্র করে   আমার সঙ্গে তারা বিরোধে জড়ায়। এ নিয়ে বেশ কিছুদিন থেকে বিরোধ চলে আসছিল। এক পর্যায়ে তারা পূর্ব পরিকল্পিতভাবে লাঠিসোটা, রড, শাবল দেশি অস্ত্র নিয়ে মাদ্রাসার ভিতরে  প্রবেশ করে। পরে টেবিল, চেয়ার ভাঙচুর করে এবং খাতাপত্র ছিঁড়ে ফেলে জোর করে বিভিন্ন জায়গায় সই নেয়। এ সময় ওই ভুক্তভোগী মাদ্রাসা সুপারকে তুলে নিয়ে গিয়ে  মারধর শুরু করে। স্থানীয়রা উদ্ধার করে দিনাজপুর সদর হাসপাতালে  ভর্তি করে । ইতিপূর্বেও গত ১৯ ফেব্রুয়ারি উল্লেখিত আসামীদ্বয় মাদ্রাসার সুপার মোঃ মোকবুল হোসেনকে ভাড়াটিয়া গুন্ডাবাহিনী দিয়ে উঠিয়ে নিয়ে গিয়ে একটি ঘড়ে বন্ধ করে রেখে শারিরীক নির্যাতন চালিয়েছিল বলে অভিযোগ করেন ।এ ঘটনায় মোঃ মোকবুল হোসেন উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।ভুক্তভোগী মোঃ মোকবুল হোসেনের পরিবার জানায় যারা বারবার এরুপ কর্ম কাণ্ড ঘটাচ্ছে তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ।

Tag
আরও খবর