যোগাযোগের জন্য সময়ের প্রয়োজন পড়েনা- কাজী এহসানুল হক জিহাদ আবুধাবিতে DXN পপুলার ইউনিয়ন টিমের উদ্যোগে বিশাল বাংলা সেমিনার ও সেলিব্রেশন নোয়াখালীর দত্তেরহাটে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার দত্তেরহাটে চোখে আঘাতের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ ক্ষেতলালে নানা কর্মসূচিতে ডায়াবেটিস সেবা দিবস পালিত লাইসেন্স ছাড়া সার বিক্রি: ক্ষেতলালে ব্যবসায়ীকে জরিমানা, ৫৭ বস্তা সার জব্দ সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু

মৎস্য চাষ সম্প্রসারণে মৎস্য চাষি স্কুলের উদ্বোধন

 সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউপির আবাদচন্ডিপুর বনবিবিতলা এলাকায় বুধবার দুপুরে (২৮ ফেব্রুয়ারী) মৎস্য চাষি স্কুলের উদ্বোধন ও কমিটি গঠন করা হয়।

জাতিসংঘ এর খাদ্য ও কৃষি সংস্থার আয়োজনে শ্যামনগর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে মৎস্য চাষি স্কুলের উদ্বোধন অনুষ্ঠানে স্কুলের উদ্দেশ্য, মৎস্য চাষে প্রযুক্তি সম্প্রসারণ, মৎস্য চাষিদের জ্ঞান বিনিময়, চিংড়ী ঘের ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তনের সাথে অভিযোজন করে মৎস্য চাষ ও স্কুলের একটি কমিটি গঠন সহ পরিকল্পনা গ্রহণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার আঞ্চলিক সমন্বয়কারী ড. মোঃ রফিকুল ইসলাম খাঁন।

 শ্যামনগর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের মেরিন ফিসারিস কর্মকর্তা তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটির সদস্য রনজিৎ কুমার বর্মন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের ফিল্ড ফ্যাসিলিটিটের মেহেদী হাসান, পুরস্কার প্রাপ্ত মৎস্য চাষি হাজী মুজিবর রহমান, মৎস্য চাষি রেজাউল করিম, মৎস্য চাষি তারমিন সুলতানা, রেক্সোনা পারভীন প্রমুখ।

অনুষ্ঠানে স্কুল পরিচালনায় রেজাউল করিমকে সদস্য সচিব, মোঃ রইস উদ্দিন, তারমিন সুলতানা, জামিলা খাতুন ও রেক্সোনা পারভীনকে সদস্য করে  পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। জানা যায় স্কুলের সদস্য সংখ্যা নারী মৎস্য চাষি ৩২ জন ও পুরুষ মৎস্য চাষি ১৮ জন সহ ৫০ জন। পরবর্তীতে একটি সমবায় সমিতি তৈরী করে স্কুলের তহবিল গঠন করারও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আরও খবর