অবৈধ সম্পদ অর্জন মামলায় বরখাস্ত হওয়া পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানের ১৪ বছরের কারাদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
আদালতে দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান।
এর আগে গত বছরের ২১ জুন জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বরখাস্ত হওয়া পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানকে ১৪ বছরের কারাদণ্ড দেন আদালত। এ ছাড়া এই মামলায় মিজানুর রহমানের স্ত্রী, ভাই ও ভাগনেকে সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়।
ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক মঞ্জুরুল ইমাম এ রায় ঘোষণা করেন। পরে এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন ডিআইজি মিজান।
১৩ ঘন্টা ১০ মিনিট আগে
১৩ ঘন্টা ৩২ মিনিট আগে
২৩ ঘন্টা ১৪ মিনিট আগে
১ দিন ৭ ঘন্টা ১৯ মিনিট আগে
১ দিন ৮ ঘন্টা ২০ মিনিট আগে
১ দিন ৮ ঘন্টা ৩৬ মিনিট আগে
১ দিন ১০ ঘন্টা ২২ মিনিট আগে
১ দিন ১১ ঘন্টা ৪১ মিনিট আগে